খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ
চরমোনাই পীর

কখনোই যেন স্বৈরাচার জন্ম নিতে না পারে

কখনোই যেন স্বৈরাচার জন্ম নিতে না পারে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা; যাতে করে আর কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। তিনি বলেন, আমরা লক্ষ করেছি ইতোমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে। এখন এই কমিশনগুলোকে গতিশীল ও জনসম্পৃক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করুন। কারণ, তারাই দীর্ঘমেয়াদে জনমত ধারণ করেছে এবং আগামীতেও করবে।

গতকাল সোমবার বিকেলে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে চালানো গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

রেজাউল করীম বলেন, জনগণের প্রত্যাশা, ৫৩ বছরে যারা বারবার আমাদের বোকা বানিয়ে মাথায় নুন রেখে বরই খাওয়ার প্রবণতা দেখিয়েছে; তাদের পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ হবে কল্যাণকর সুন্দর রাষ্ট্র। দুর্নীতিবাজ, খুনি, স্বার্থান্বেষী মহলকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন একবারও সংসদে যায়নি। তার মানে কি ইসলামী আন্দোলন দুর্বল। আসলে ইসলামী আন্দোলন ওদের ধোঁকা, খুন, টাকা পাচারের সহযোগী শক্তি হতে চায়নি। পরগাছা হতে চাইনি। আমরা পরগাছা কেন হব। এ দেশ আমার। এ দেশ স্বাধীন করেছে ওলামায়ে কেরাম।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও খুলনা মহানগর সভাপতি আব্দুল আউয়াল। মহানগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি ইমরান হুসাইন, জেলা সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিবের যৌথ সঞ্চলনায় আরও বক্তব্য দেন মহাসচিব ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শোয়াইব হুসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মানসুর আহমেদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল বশর আজিজী প্রমুখ।

ইউনুস আহমাদ বলেন, যারা দেশের টাকা পাচার করেছে, মানুষ হত্যা করেছে; তাদের বিচার করতে হবে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিচার করতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের প্রত্যাহারের দাবি জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১০

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১১

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১২

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৩

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৪

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৫

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৬

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৭

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৮

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৯

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

২০
X