কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
বিজ্ঞান

শরীরের বিদ্যুতে চার্জ হবে স্মার্টওয়াচ

শরীরের বিদ্যুতে চার্জ হবে স্মার্টওয়াচ

বর্তমানে বহুল ব্যবহৃত স্মার্টওয়াচসহ বিভিন্ন পরিধানযোগ্য ডিভাইস চার্জ হবে আপনার শরীর থেকে উৎপাদন করা বিদ্যুৎ থেকে! বিশ্বে প্রথমবারের মতো মানব শরীরের সঙ্গে সংযুক্ত এমনই এক অভিনব প্রযুক্তির কথা জানিয়েছেন চীনের একদল গবেষক। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারা এমন এক ধরনের রাবার ব্যান্ড তৈরি করেছেন, যা শরীরের তাপকে বিদ্যুতে রূপান্তর করতে পারে, যার মাধ্যমে স্মার্টওয়াচের মতো যুক্ত থাকে এমন ডিভাইসগুলো শরীর থেকে চার্জ নিয়েই চলতে পারবে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত গবেষণাপত্রের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই রাবার ব্যান্ডে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার সঙ্গে কার্যকর তাপবিদ্যুৎ রূপান্তরের ক্ষমতা দেখা গেছে।

এই উদ্ভাবনের মূলে রয়েছে এক ধরনের হাইব্রিড গঠন—যেখানে সেমিকন্ডাক্টিং বা অর্ধপরিবাহী পলিমারের সঙ্গে রাবারকে মিলিয়ে জটিল কাঠামো তৈরি করা হয়েছে। উপাদানের ভেতরে ন্যানোফাইবার নেটওয়ার্ক তৈরি করে তারা এক অভূতপূর্ব প্রসারণ ক্ষমতা অর্জন করেছে, যা বৈদ্যুতিক পরিবাহিতায় কোনো প্রভাব ফেলে না।

পিকিং বিশ্ববিদ্যালয়ের বস্তু বিজ্ঞানী লেই টিং বলেন, ‘আমরাই প্রথমবার বিশ্বের সামনে থার্মো ইলেকট্রিক রাবারের ধারণা হাজির করেছি।’ তার মতে, এর আগে ব্যবহৃত উপকরণ হয় খুব শক্ত ছিল, নয়তো নরম হলেও প্রসারণের ক্ষেত্রে অকার্যকর।

লেই দাবি করেছেন, তাত্ত্বিকভাবে যদি উপাদানটি নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয়, তবে এটি অনির্দিষ্টকাল ধরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।

গবেষণাপত্রে বলা হয়েছে, এই উপাদান আসল দৈর্ঘ্যের তুলনায় ৮৫০ শতাংশ পর্যন্ত টেনে লম্বা করা সম্ভব। ১৫০ শতাংশ পর্যন্ত টানার পরও এটি ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে আগের অবস্থায় ফিরে এসেছে। এই স্থিতিস্থাপকতা প্রাকৃতিক রাবারের সমতুল্য।

গবেষকেরা বলেছেন, এই প্রযুক্তি কাজ করে থার্মো ইলেকট্রিক নীতির ভিত্তিতে। যেখানে তাপমাত্রার পার্থক্য বিদ্যুৎ উৎপন্ন করে। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর বাইরের তাপমাত্রা সাধারণত ২০ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকে। এই পার্থক্যকে কাজে লাগিয়ে গবেষকরা তাপকে বিদ্যুতে রূপান্তর করার চেষ্টা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X