চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ
অক্সিজেন ছাড়াই মানাসলু

বাবর আলীর আরেক বিজয়

বাবর আলীর আরেক বিজয়

নেপালের মানাসলু পর্বতশৃঙ্গে একই দিনে দুইবার উড়ল বাংলাদেশের লাল-সবুজের পতাকা। গতকাল শুক্রবার ভোরে বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ মানাসলু জয় করেছেন দুই বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী ও তানভীর আহমেদ। এভারেস্টজয়ী বাবর আলীর এটা চতুর্থ আটহাজারী শৃঙ্গ জয়। অন্যদিকে, একই অভিযানে নিজের প্রথম আটহাজারী শৃঙ্গে সফল হয়েছেন তানভীর আহমেদ।

‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’ শীর্ষক অভিযানের আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। আউটফিটার হিসেবে ছিল নেপালের ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’। ক্লাবের সভাপতি ফরহান জামান জানান, শুক্রবার ভোরে তারা মানাসলুর শীর্ষে পৌঁছান। তাদের সঙ্গে গাইড ছিলেন বীরে তামাং ও ফুর্বা অংডি শেরপা। ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’খ্যাত এ চূড়ার অবস্থান নেপালের মানসিরি হিমাল রেঞ্জে।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর তানভীর ও বাবর বাংলাদেশ থেকে নেপালে পৌঁছান। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৭ সেপ্টেম্বর তারা কাঠমান্ডু থেকে গাড়িতে যান তিলচে গ্রামে। এরপর পাঁচ দিন হেঁটে তারা পৌঁছেন বেসক্যাম্পে। উচ্চতা অভিযোজনের জন্য তারা পর্যায়ক্রমে ক্যাম্প-১ (৫ হাজার ৭০০ মিটার), ক্যাম্প-২ (৬ হাজার ৩০০ মিটার) ও ক্যাম্প-৩ (৬ হাজার ৭০০ মিটার) এ রাত কাটিয়ে শেষ করেন

উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব। ২৪ সেপ্টেম্বর তারা ক্যাম্প-৪ (৭ হাজার ৪০০ মিটার) এ পৌঁছান এবং রাতেই শুরু করেন চূড়ান্ত আরোহণ। ২৬ সেপ্টেম্বর ভোরেই সাফল্যের সঙ্গে তারা পৌঁছে যান পর্বত শীর্ষে।

বাবর আলী এরই মধ্যে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা ও আমা দাবলামের মতো চড়াই জয় করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের স্নাতক বাবর হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটের লেয়াকত আলী ও লুৎফুন্নাহার বেগমের সন্তান। তার দীর্ঘদিনের লক্ষ্য ছিল অক্সিজেন ছাড়াই আটহাজারী শৃঙ্গ জয় করা। মানাসলুতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাবর আলী পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক এবং তানভীর আহমেদ এ ক্লাবের মাউন্টেনিয়ারিং-বিষয়ক সম্পাদক।

তানভীর আহমেদ গত বছর আমা দাবলাম শৃঙ্গ জয় করলেও মানাসলু প্রথম আটহাজারী সাফল্য। তার বিশেষত্ব হলো—তিনি বিদেশে প্রাতিষ্ঠানিক পর্বতারোহণ প্রশিক্ষণ নেননি। দেশেই সীমিত সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করে এ সাফল্য অর্জন করলেন। তিনি কিশোরগঞ্জ সদরের খরমপট্টি এলাকার আইনজীবী তারেক উদ্দিন আহমদ ও শিরীন আহমেদের প্রথম সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সাবেক এ শিক্ষার্থী বর্তমানে ভিএফ এশিয়া বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

ফরহান জামান বলেন, তানভীর আরও অনেক উচ্চশৃঙ্গ জয় করতে আগ্রহী। অন্যদিকে, বাবর আলীর লক্ষ্য বিশ্বের ১৪টি আটহাজারী শৃঙ্গই জয় করা। এখন পর্যন্ত তার সাফল্য চারটিতে। পৃষ্ঠপোষকতা পেলে তারা বাংলাদেশের পতাকা আরও উচ্চশৃঙ্গে উড়াবেন বলে আশাবাদী।

বাবর আলী ২০২২ সালে প্রথম বাঙালি হিসেবে আমা দাবলাম শীর্ষে ওঠেন। অন্যদিকে, কিশোরগঞ্জের তানভীর গত বছর একই পর্বত জয় করেন।

এ অভিযানে সহায়তা করেছেন সামুদা, ভিজ্যুয়াল নিটওয়ার্কস, গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা-রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরএস অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স অ্যাসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী অ্যাগ্রো ও ফ্রিয়েসভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১০

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১১

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১২

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৩

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৪

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৫

গন্তব্য

১৬

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৭

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৮

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৯

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

২০
X