বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

আফসান আরা বিন্দু । ছবি : সংগৃহীত
আফসান আরা বিন্দু । ছবি : সংগৃহীত

একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের মুগ্ধ করেছিলেন আফসান আরা বিন্দু। তবে কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ আগামী ২৫ জুন মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির নতুন পোস্টার। সেখানে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেতা ইয়াশ রোহানকে। পোস্টারে তাদের রহস্যময় উপস্থিতি এবং চারপাশে ছড়িয়ে থাকা পুরোনো সংবাদপত্রের স্তূপ ইঙ্গিত দিচ্ছে এটি একটি অনুসন্ধানধর্মী গল্প হতে যাচ্ছে

সিরিজটির অন্যতম আকর্ষণ আফসান আরা বিন্দুর প্রত্যাবর্তন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকেই।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে ধরনের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের—আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুনশিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।’

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে আফসান আরা বিন্দু কতটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেন, তা জানা যাবে আগামী ২৫ জুন ‘হেডলাইন’ মুক্তির পর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X