খুলনা ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনায় বাড়ির পাশে প্রবাসীকে হত্যা পরপর ৮ গুলি

খুলনায় বাড়ির পাশে প্রবাসীকে হত্যা পরপর ৮ গুলি

খুলনায় রাতে খাবার কিনতে বাড়ি থেকে বের হওয়া এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সোহেল হাওলাদার (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার একই ইউনিয়নের রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে খাবার কিনতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় নৈহাটি বাজারে যান সোহেল। সেখান থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে কয়েক যুবক তার গতিরোধ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল। গুলির শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে এলে পালিয়ে যায় হামলাকারীরা। সোহেলের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান বলেন, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আটকে রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।’

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনা জেলা ও মহানগরে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। হত্যাকাণ্ড ও অস্ত্রবাজির ঘটনায় আতঙ্কে দিন কাটছে এই জনপদের মানুষের। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, গত ১৪ সাসে শুধু নগরীতেই ৩৯টির মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X