হাসান আজাদ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

৭৮৬ কোটি টাকার গ্যাস বিল দিচ্ছে না লাফার্জহোলসিম

চেম্বার আদালতে শুনানি ১৫ ডিসেম্বর
৭৮৬ কোটি টাকার গ্যাস বিল দিচ্ছে না লাফার্জহোলসিম

দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ করছে না বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। এমনকি উচ্চ আদালতে করা মামলায় হেরে যাওয়ার পরও বকেয়া পরিশোধ না করে চেম্বার আদালতে যায় কোম্পানিটি। চেম্বার আদালতে আগামী ১৫ ডিসেম্বর বিষয়টির শুনানি অনুষ্ঠিত হবে। বর্তমানে কোম্পানিটির কাছে গ্যাস বিলের বকেয়া বাবদ ৭৮৬ কোটি টাকা পায় জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল)। জ্বালানি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ কোনো কর্মকর্তাই বিচারাধীন বিষয়ে কথা বলতে রাজি হননি। একাধিক কর্মকর্তা জানান, হাইকোর্টের রায়ে হেরে যাওয়ার পর বর্তমান সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে তদবির করছে কোম্পানিটি, যাতে বকেয়া বিল পরিশোধ করতে না হয়। এ নিয়ে জালালাবাদ গ্যাস কোম্পানিও চাপে রয়েছে।

জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ালে বিল নিয়ে লাফার্জহোলসিমের সঙ্গে টানাপোড়েন শুরু হয়। এরপর একাধিক দফায় গ্যাসের দাম বাড়ালেও তারা বর্ধিত মূল্য পরিশোধ থেকে বিরত ছিল। ওই সময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, চুক্তির সময় ধার্য গ্যাস দর প্রায় ১১ টাকা প্রতি ঘনমিটারের বেশি বিল তারা দেবে না।

সংশ্লিষ্টরা জানান, এখন লাফার্জহোলসিম বাদে দেশের অন্যান্য সিমেন্ট কারখানা ৩০ টাকা হারে বিল প্রদান করছে। কিন্তু লাফার্জহোলসিম চুক্তির দর অনুযায়ী প্রায় ১১ টাকা দরে বিল দিয়ে যাচ্ছে।

অন্যদিকে বিইআরসি ঘোষিত দাম অনুযায়ী গ্যাস বিল করছে জেজিটিডিএসএল। এতে করে মোট বকেয়া দাঁড়িয়েছে ৭৮৬ কোটি টাকা। একাধিকবার বিল প্রদানের নোটিশ দেওয়ার পরও কোনো জবাব না পেয়ে লাফার্জহোলসিমের কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয় জালালাবাদ গ্যাস কোম্পানি।

পরে ২০২০ সালে বর্ধিত বিল পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ প্রদান করা হলে আদালতের শরণাপন্ন হয় লাফার্জহোলসিম। ২০২১ সালের ৩ জানুয়ারি সংযোগ বিচ্ছিন্নের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা এবং বকেয়ার সমপরিমাণ টাকা ব্যাংক গ্যারান্টি আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন আদালত। জালালাবাদ গ্যাস জবাবে লিভ টু আপিল দায়ের করলে বিইআরসি নির্ধারিত দরে গ্যাসের বিল প্রদান এবং বকেয়ার মধ্যে ১০ কোটি টাকা এক মাসের মধ্যে, অবশিষ্ট বকেয়া তিন মাস পরপর ১০ কোটি টাকা করে জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদেশ অনুযায়ী ৯০ কোটি ২৫ লাখ টাকা বকেয়া পরিশোধ করা হয়। ওই আদেশে আরও বলা হয়, বিল প্রদানে ব্যর্থ হলে ৭ ফেব্রুয়ারি দেওয়া সংযোগ বিচ্ছিন্নকরণের অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল বলে বিবেচিত হবে। ওই আদেশের পর ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিইআরসি ঘোষিত দর অনুযায়ী বিল এবং বকেয়া বাবদ ৯০ কোটি টাকা জমা দেয় লাফার্জহোলসিম।

অন্যদিকে ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন মামলায় (পিসিএ ২০২১-২১) দুই অনুপাত এক মেজরিটিতে অ্যাওয়ার্ড পায় লাফার্জ। এরপর তারা আগের দরে আংশিক বিল পরিশোধ শুরু করে। হাইকোর্ট বিভাগ আর্বিট্রেশন আবেদন (০৫/২০২১) দীর্ঘ শুনানি শেষে পূর্ণাঙ্গ রায় প্রদান করেন। ওই আদেশের সার্টিফায়েড কপি গত ৩ আগস্ট পায় জালালাবাদ গ্যাস। এতে বলা হয়েছে, লিভ টু আপিল মামলায় (৬৯৪/২০২১)- যে আদেশ দিয়েছে, অর্থাৎ কিস্তিতে বকেয়া পরিশোধের নির্দেশ, তা এখনো বহাল রয়েছে। এর বিরুদ্ধে কোনো রিভিউ কিংবা রিভিশন হয়নি। অর্থাৎ জালালাবাদ গ্যাসের আপিল বিভাগের আদেশ এখন কার্যকর রয়েছে। সে কারণে নতুন করে আর কোনো আদেশ দেওয়ার প্রয়োজন নেই।

পরে বকেয়া বিল পরিশোধ করতে লাফার্জহোলসিমকে গত ১৯ নভেম্বর ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে নোটিশ দেয় জালালাবাদ। এ নোটিশ পাওয়ার পর ২০ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বহুজাতিক কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে বকেয়া পরিশোধে সাত দিনের সময় চায় কোম্পানিটি। কিন্তু বৈঠক থেকে বেরিয়ে হাইকোর্টে রিভিউ আবেদন করে। হাইকোর্ট সংযোগ বিচ্ছিন্নের ওপর স্থিতাবস্থার আদেশ দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জালালাবাদ গ্যাস।

গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিচারপতি খিজির হায়াৎ খান শুনানি শেষে স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন। এতে করে সংযোগ বিচ্ছিন্নের বাধা অপসারিত হয়। এ রায়ের পর বিকেলের দিকে লাফার্জহোলসিম সিমেন্ট কারখানার সংযোগ বিচ্ছিন্নের প্রস্তুতি নেয় জালালাবাদ গ্যাস কোম্পানি। এ অবস্থায় ওই আদেশ চ্যালেঞ্জ করে তাৎক্ষণিক চেম্বার আদালতে যায় লাফার্জহোলসিম। ওই মামলার শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

বহুজাতিক কোম্পানিটির সঙ্গে ২০০৩ সালের ১৯ জানুয়ারি ২০ বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি করে জেজিটিডিএসএল। চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৫ জানুয়ারি চুক্তি নবায়ন না করার চিঠি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর বিষয়টি বদলে যায়। সমালোচনার মধ্যেই লাফার্জহোলসিমের সঙ্গে নতুন করে ১০ বছরের জন্য চুক্তি করা হয়েছে। এমনকি বিদ্যমান বকেয়া নিষ্পত্তি না করেই চুক্তি নবায়ন করা হয়।

জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখন চরম গ্যাস সংকট চলছে। গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎকেন্দ্র ও শিল্প কারখানা বেকার বসে আছে। রাষ্ট্রায়ত্ত ছয়টি সার কারখানা গ্যাসের অভাবে বন্ধ, উচ্চমূল্যে আমদানি করে সার সরবরাহ করতে হচ্ছে। এমন সময়ে সিমেন্ট উৎপাদনে দৈনিক প্রায় ১ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ বুদ্ধিমানের কাজ হতে পারে না। বিশেষ করে যখন দেশের সিমেন্ট উৎপাদনের সক্ষমতা প্রায় চাহিদার দ্বিগুণ।

হোলসিম সুইজারল্যান্ডভিত্তিক এবং লাফার্জ প্যারিসভিত্তিক কোম্পানি। লাফার্জের বিশ্বের ৬৪টি দেশে এবং হোলসিমের ৭০টি দেশে কার্যক্রম ছিল। কোম্পানি দুটি ২০১৪ সালে একীভূত হয়ে লাফার্জহোলসিম নাম ধারণ করে। বাংলাদেশে সিলেটের ছাতকে লাফার্জহোলসিমের সিমেন্ট কারখানা রয়েছে। এ ছাড়া কোম্পানিটির নারায়ণগঞ্জের মেঘনাঘাটে দুটি এবং খুলনার মোংলায় একটি গ্রাইন্ডিং স্টেশন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X