কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু (প্রথম ব্যক্তি)। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু (প্রথম ব্যক্তি)। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড এবং ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির দ্রুত নিষ্পত্তিকে বিচার বিভাগের জন্য একটি ‘মাইলফলক’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু বলেন, এ মামলার বিচারিক কার্যক্রম মূলত চার কার্যদিবসেই সম্পন্ন হয়েছে। সাধারণভাবে পাঁচ কার্যদিবস বললেও ভুল হবে না। তবে এ ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, রায় ঘোষণার শুরুতেই আদালত উল্লেখ করেছেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান উদ্দেশ্য। কোনো শিশুর সঙ্গে এ ধরনের ন্যক্কারজনক অপরাধ সংঘটিত হলে কোনো ধরনের দয়া-দাক্ষিণ্য না দেখিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সেই বিবেচনায় আদালত উভয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

আইনজীবী দুলু আরও বলেন, মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে যাবে। এটি ‘ইন অ্যাকর্ডেন্স উইথ ল’ বা আইনি প্রক্রিয়ার অংশ। ‘ডিউ প্রসেস অব ল’ বা আইনের যথাযথ প্রক্রিয়া আমরা এড়িয়ে যেতে পারি না। একটি সভ্য রাষ্ট্র হিসেবে আমাদের আইনগত কাঠামো রয়েছে এবং সেই কাঠামোর মধ্য দিয়েই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতে সরকার ও বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রধান বিচারপতি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দুই আসামি সোহলে রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন।

রায়ে বলা হয়েছে, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে হবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা যায়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আসামি স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। রায় ঘোষণার আগে দুজনকেই এজলাসে তোলা হয়। বেলা ১১টার পর বিচারক রায় পড়া শুরু করেন।

এদিকে মামলাটি তদন্ত করে ঘটনার পাঁচ দিনের মাথায়, গত ২৪ মে, আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া। একই দিন শিশু ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলার নথি পাঠানো হয়। তবে ওই দিন থেকেই ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ১ জুন মামলার চার্জ গঠনের দিন ধার্য করা হয়।

ঈদের ছুটির পর ১ জুন মামলার চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। চার্জ গঠনের দিন সোহেল ‘ডলার’ নামে এক ব্যক্তিকে ঘটনার জন্য দায়ী করার চেষ্টা করেন। তবে ধর্ষণ ও হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে আদালতকে জানান রাষ্ট্রপক্ষ ও তদন্ত কর্মকর্তা।

পরদিন ২ জুন মামলার ১৭ সাক্ষীর মধ্যে রামিসার বাবা, মা, বোন ও স্বজনসহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X