মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ
বিজ্ঞান

ধীরে ধীরে দ্বিখণ্ডিত হচ্ছে আফ্রিকা

ধীরে ধীরে দ্বিখণ্ডিত হচ্ছে আফ্রিকা

আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর ধীরে ধীরে বিশাল এক ভূতাত্ত্বিক ফাটল তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে পুরো মহাদেশটিকে দুই ভাগে ভাগ করে দিতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এ প্রক্রিয়া চলতে থাকলে একসময় সেখানে একটি নতুন মহাসাগর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এ পরিবর্তনটি ঘটছে মূলত পূর্ব আফ্রিকার রিফট অঞ্চলজুড়ে। এখানে আফ্রিকার মূল ভূখণ্ডের অংশ নুবিয়ান প্লেট থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে সোমালি প্লেট। প্রতি বছর এ দুটি প্লেট মাত্র কয়েক মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে। একই সঙ্গে উত্তরে এ দুটি প্লেট আবার অ্যারাবিয়ান প্লেট থেকেও বিচ্ছিন্ন হচ্ছে।

এর ফলে ইথিওপিয়ার আফার অঞ্চলে ইংরেজি ওয়াই আকৃতির একটি বিশাল রিফট সিস্টেম তৈরি হয়েছে, যাকে বিজ্ঞানীরা বলেন ট্রিপল জাংশন। এখানে তিনটি বড় রিফট-ইথিওপিয়ান রিফট, লোহিত সাগর রিফট এবং এডেন উপসাগর রিফট একসঙ্গে মিলিত হয়েছে।

ভূতাত্ত্বিকদের মতে, ইস্ট আফ্রিকান রিফটের এ ভাঙন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় ২ কোটি ৫০ লাখ বছর আগে। বর্তমানে এ ফাটল লোহিত সাগর থেকে শুরু করে মোজাম্বিক পর্যন্ত প্রায় ২ হাজার ১৭৪ মাইল এলাকাজুড়ে বিস্তৃত। এর পূর্ব শাখা ইথিওপিয়া ও কেনিয়ার মধ্য দিয়ে এবং পশ্চিম শাখা উগান্ডা থেকে মালাউই পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

আফার অঞ্চলের ভূত্বক এরই মধ্যে অনেকটাই পাতলা হয়ে গেছে এবং এর কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গেছে। রিফটের দুটি শাখা তো এরই মধ্যে লোহিত সাগর ও এডেন উপসাগরের নিচে ডুবে আছে। বিজ্ঞানীরা মনে করছেন, ভূমি আরও নিচে নামলে সমুদ্রের পানি সেখানে ঢুকে পড়বে এবং ধীরে ধীরে দুই প্লেটের মাঝখানে একটি নতুন মহাসাগর গড়ে উঠবে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ সারাহ স্ট্যাম্পস জানান, রিফটের উত্তর অংশে প্লেটগুলোর বিচ্ছিন্ন হওয়ার গতি তুলনামূলকভাবে বেশি। তাই নতুন মহাসাগর তৈরির প্রক্রিয়াটি সম্ভবত উত্তর দিক থেকেই শুরু হবে। বর্তমানে প্লেটগুলো বছরে গড়ে প্রায় ০.২৮ ইঞ্চি করে সরে যাচ্ছে।

যদিও একটি পূর্ণাঙ্গ মহাসাগর তৈরি হতে কয়েক কোটি বছর লেগে যাবে, তবে এ পরিবর্তনের প্রভাব এখনই অনুভূত হতে পারে। বিশেষ করে ওই অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকি বাড়ছে।

ভূতাত্ত্বিকদের ধারণা, পৃথিবীর গভীর অভ্যন্তর থেকে উঠে আসা তপ্ত লাভার প্রবাহ আফার অঞ্চলের নিচের ভূত্বককে দুর্বল করে দিচ্ছে। আর এর ফলেই আফ্রিকার ভৌগোলিক মানচিত্রে ধীরে ধীরে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে চলেছে। সূত্র: এনডিটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X