মাসুদ রানা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

ইমো হ্যাকের পর আলামত নষ্ট করতেন রাবির দুই ছাত্র

তিনজনের বিরুদ্ধে চার্জশিট
ইমো হ্যাকের পর আলামত নষ্ট করতেন রাবির দুই ছাত্র

‘আমি ওমানের বাংলাদেশ দূতাবাস থেকে বলছি, আপনি কি করোনার দ্বিতীয় ডোজ নিতে ইচ্ছুক? আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য করোনার দ্বিতীয় ডোজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রিতে দিচ্ছি। যদি আপনি করোনার দ্বিতীয় ডোজ ফ্রিতে দিতে ইচ্ছুক হন, তাহলে আপনার মোবাইলে ওটিপি যাবে সেটা আমাদের বলতে হবে।’ ইমোতে কল দিয়ে ওটিপি নম্বর সংগ্রহের পর প্রবাসী রুহুল আমিনের অ্যাকাউন্ট তাদের দখলে নিয়ে নেন। ওমান পুলিশ রুহুলকে আটক করেছে বলে স্ত্রী লাইলী বেগমের ইমো অ্যাকাউন্টে মেসেজ দেন তারা। তাকে ছাড়ানোর কথা বলে বিকাশে ৫১ হাজার টাকা নেন। এভাবে তারা ইমো হ্যাকের পর প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। পরে ঘটনার আলামত নষ্ট করে ফেলতেন। এ ঘটনায় করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। চার্জশিটে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক হোসেন পাটোয়ারী এসব তথ্য উল্লেখ করেছেন। এ বিষয়ে গতকাল সোমবার তদন্ত কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘এ মামলার তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছি। আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।’

চার্জশিটভুক্ত আসামিরা হলেন চারুকলা বিভাগের ছাত্র শাকিব খান শুভ ও রেজোয়ান ইসলাম মোড়ল। এ ছাড়া রবিন আলী নামে আরেকজনকে আসামি করা হয়েছে। বর্তমানে আসামিরা জামিনে রয়েছেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামিরা সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তারা অপরাধ সংঘটনের সঙ্গে সঙ্গে সুচতুরভাবে বেশিরভাগ সময় ব্যবহৃত ডিভাইসসহ অন্য আলামত নষ্ট করে ফেলেন। রিমান্ড চলাকালে আসামিরা দোষ স্বীকার করেছেন। তবে আগে থেকে অবগত থাকায় তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ আদালতে স্বীকারোক্তি দিতে অস্বীকার করেন। আলামত নষ্ট করে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

আসামিপক্ষের আইনজীবী মুন্সি আমিনুর রহমান কালবেলাকে বলেন, ‘হ্যাকিং করা সিম আসামিদের থেকে জব্দ করা হয়নি। এ মামলাটিতে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। চার্জ শুনানিতে অব্যাহতি চেয়ে আবেদন করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১০

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১১

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১২

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৩

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৪

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৫

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৬

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৭

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৮

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৯

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

২০
X