রোকন উদ্দীন
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিনিয়োগ পরিকল্পনা জিডিপির ৩৪.৫ শতাংশ

বাজেট ২০২৬-২৭
বিনিয়োগ পরিকল্পনা জিডিপির ৩৪.৫ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে দেশজ উৎপাদন বা জিডিপির সাড়ে ৩৪ শতাংশে নিয়ে যেতে চায় সরকার। আগামী বাজেটে এ লক্ষ্য তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ছিল ৩০ দশমিক ৮ শতাংশ।

তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে ব্যবসার যেমন পরিবেশ প্রয়োজন এখনো তা গড়ে ওঠেনি। সুদের হার এখনো ১৫ শতাংশের ওপরে। ডুয়িং বিজনেস কস্ট বেশি। ব্যবসা শুরুর জটিলতাও খুব বেশি কাটেনি। ফলে বিনিয়োগ বাড়ানোর সরকারের যে পরিকল্পনা, তা বিরাট বড় একটা চ্যালেঞ্জ।

তারা বলছেন, এমনিতেই ব্যবসায়িক পরিবেশের অভাবে বেসরকারি বিনিয়োগ কমে গত ১০ বছরের মধ্যে নিচে নেমেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট ২০২৬-২৭ উপস্থাপন করবেন। গতকাল রোববার থেকে বাজেট আলোচনা শুরু হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী বাজেটের আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা মোট সরকারি খরচ নামে পরিচিত। এ খরচের বড় একটা অংশ আসবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর, ভ্যাট ও শুল্ক থেকে।

এ বিশাল বাজেট বাস্তবায়নে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। বাজেট ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণ করা হবে।

আগামী বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। চলতি বছরের জিডিপির আকার প্রক্ষেপণ করা হয়েছিল ৬২ লাখ ৪৪ হাজার ৫৬৮ কোটি টাকা। এখন তা সংশোধন করে ৬০ লাখ ৮০ হাজার ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ।

এ প্রবৃদ্ধি অর্জনের জন্য সবচেয়ে বেশি জরুরি দেশের সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা যায়, আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ চলতি অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বাড়িয়ে জিডিপির ৩৪ দশমিক ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। চলতি অর্থবছরের জন্য মোট বিনিয়োগ জিডিপির ৩০ দশমিক ৮ শতাংশ ছিল।

প্রতিবছর দেশের অভ্যন্তরে পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টি হয়ে কত টাকার মূল্য সংযোজন হয়, সেটাই জিডিপির হিসাবে ধরা হয়। মোটাদাগে কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাত দিয়ে জিডিপি হিসাব করা হয়।

আবার একটি দেশে নির্দিষ্ট একটি বছরে কত বিনিয়োগ হলো, তা-ও জিডিপির হিসাবে আনা হয়। বিনিয়োগের মাধ্যমেই পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টি হয়।

এখন দেশে জিডিপির আকার যত, এর মাত্র ২২ দশমিক শূন্য ৩ শতাংশের সমান হলো বেসরকারি বিনিয়োগ, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন। টানা চার বছর ধরে জিডিপিতে বেসরকারি খাতে বিনিয়োগের অবদান কমছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি ও বিনিয়োগের চূড়ান্ত বলছে, দেশে জিডিপির আকার যত, এর মাত্র ২২ দশমিক শূন্য ৩ শতাংশের সমান হলো বেসরকারি বিনিয়োগ, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন। টানা চার বছর ধরে জিডিপিতে বেসরকারি খাতে বিনিয়োগের অবদান কমছে। এর আগে ২০১৪-১৫ অর্থবছরের পর এত কম বেসরকারি বিনিয়োগ আর হয়নি।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান চিত্র কিছুটা ভিন্ন।

নতুন নির্বাচিত সরকার আসার পর বেসরকারি খাতে বিনিয়োগ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। আগামী অর্থবছর বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, সরকার আগামী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। অথচ ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল প্রায় ৩ দশমিক ৫ শতাংশ এবং চলতি অর্থবছরের প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। ৫ শতাংশ থেকে ৬ দশমিক ৫ শতাংশে প্রবৃদ্ধি উন্নীত করতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সুশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। এক বছরের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়।

তবে সংস্কার কার্যক্রম শুরু করতেই হবে। কারণ, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। সঠিক নীতি ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এ লক্ষ্য অর্জন অসম্ভব নয়।

বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের মতে, যে কোনো দেশের বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে বিনিয়োগ সহায়ক অনুকূল পরিবেশ। মাঝে দেশে স্থিতিশীলতা ছিল না; অনিশ্চয়তা ছিল। তাই বিনিয়োগও স্থবির হয়েছিল। তিনি বলেন, নতুন সরকার এসেছে, এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আশা করছি বিনিয়োগ বাড়ছে; কর্মসংস্থানও হবে।

অর্থবিভাগ সূত্রে জানা যায়, আগামী অর্থবছরের বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ লক্ষ্য না বাড়িয়ে বরং কিছুটা কমানো হয়েছে। আগামী বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগ লক্ষ্য জিডিপির ২১ দশমিক ৪০ শতাংশ। চলতি অর্থবছরের জন্য যা ছিল ২২ দশমিক শন্য ৩ শতাংশ।

মূলত সরকারের বিনিয়োগ বাড়ানোর ওপর নির্ভর করেই আগামী বাজেটে বিনিয়োগ পরিকল্পনা সাজানো হয়েছে। আগামী বাজেটে সরকারি বিনিয়োগ দ্বিগুণ বাড়িয়ে জিডিপির ১৩ দশমিক ১০ শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে বাজেটে। চলতি অর্থবছর যা ছিল জিডিপির ৬ দশমিক ৫১ শতাংশ। অর্থাৎ চলতি বছরের তুলনায় ৬ দশমিক ৫৯ শতাংশ বাড়ছে।

এরই মধ্যে সরকার এ বাড়তি বিনিয়োগের কিছু খাত বের করেছে। এর মধ্যে অন্যতম হলো বন্ধ কারখানাগুলো চালু করতে ৬০ হাজার কোটি টাকার একটি তহবিল অন্যতম। এ ছাড়া বাজেটে নগদ ঋণ দেওয়ার জন্য ১২ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

যদিও আগামী বাজেটে সরকার যে আটটি চ্যালেঞ্জ নির্ধারণ করেছে এর মধ্যে হলো—অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কাঠামোগত সংস্কার অব্যাহত রাখা ও বিনিয়োগ পরিবেশ আরও ব্যবসাবান্ধব করা।

তবে বিপরীতে বাজেটে যে কয়টি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, তার মধ্যেও ডিরেগুলেশন (ব্যবসা শুরু ও পরিচালনার অনুমোদন প্রক্রিয়া সহজ করা) কার্যক্রম গ্রহণ এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রতিবন্ধকতাগুলো দূরীকরণ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X