কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
টিপস

ডেঙ্গু দ্রুত সারাতে

ডেঙ্গুর যত লক্ষণ জ্বরের সঙ্গে যদি থাকে...
ডেঙ্গু দ্রুত সারাতে

ডেঙ্গু যদি ধরা পড়েই যায় তবে পরবর্তী কাজ হলো রোগীর প্রতি যত্নআত্তি বাড়িয়ে দেওয়া। গুরুতর লক্ষণ দেখা না গেলেও এ সময় ন্যূনতম খামখেয়ালির সুযোগ নেই। আর কিছু বিষয় মেনে চললে শরীরও দ্রুত ডেঙ্গুর প্রভাবমুক্ত হবে। পানি বিশুদ্ধ পানি পান বাড়াতে হবে। পাশাপাশি রোগীকে ঘরে বানানো জুস খাওয়াতে হবে। তবে ওই জুসে যেন বাড়তি চিনি না থাকে। এ সময় চা-কফি ও কোমল পানীয় দূরে রাখতেই হবে। তরল হলেও ওসব কিন্তু আমাদের শরীরকে পানিশূন্য করে দেয়। রোগী মুখে খেতে না পারলে হাসপাতালে স্যালাইনের মাধ্যমেও তরল খাবার দেওয়া যায়। নজর রাখুন রোগীর জ্বর বা জয়েন্টের ব্যথা নজরে রাখুন। ব্যথা বেশি হলে বা কোনো অস্বস্তি বেড়ে গেলে সেটা যেন দ্রুত কমানো যায় সেই ব্যবস্থা নিতে হবে। এমন অবস্থায় ডাক্তারের পরামর্শক্রমে রোগীকে প্যারাসিটামল বা বমিরোধক ওষুধ দেওয়া যেতে পারে। তবে রোগীর ব্যথা দেখে নিজে থেকে কিছুতেই কোনো ব্যথানাশক খাওয়াতে যাবেন না। ডেঙ্গুর ব্যথায় আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধ একপ্রকার নিষিদ্ধই বলে রায় দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাবধানে চলাফেরা খেয়াল রাখতে হবে ডেঙ্গু আক্রান্ত থাকা অবস্থায় রোগী যেন কিছুতেই অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এ সময় কোথাও কাটাছেঁড়া বা রক্তপাত হলে সেটা বড় বিপদ ডেকে আনতে পারে। পাশাপাশি রোগীর শরীর থেকে কোনোভাবে রক্তপাত হচ্ছে কি না, সেটাও দেখতে হবে।

খাবার ডেঙ্গু হলে বিশেষ কিছু খেতে হবে বা খাওয়া যাবে না এমন কোনো নিয়ম নেই। তবে এ সময় শরীর যেহেতু বেশি ফিট রাখতে হয়, তাই দ্রুত সারতে চাইলে খেতে হবে পুষ্টিকর খাবার। এড়িয়ে চলতে হবে চর্বি, মসলাযুক্ত ভারী খাবার। কোনো খাবার সহজে হজম হচ্ছে কি না, সেটাও দেখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X