রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

ড. এসএম আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
ড. এসএম আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর (উপাচার্য) ড. এসএম আব্দুর রাজ্জাক।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্বে নির্বাচিত করা হয়। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত এ পরিষদটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে আসছে।

বিশ্ববিদ্যালয় পরিষদের কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন ও যুগোপযোগী কোর্স চালু, বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা প্রণয়ন, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বহিরাগত উৎস থেকে গবেষণা ও উন্নয়নমূলক তহবিল সংগ্রহে সহায়তা করাও পরিষদের অন্যতম দায়িত্ব। উচ্চশিক্ষা–সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে সুপারিশ প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেও সংগঠনটি কার্যকর ভূমিকা রেখে চলেছে।

ড. এসএম আব্দুর রাজ্জাকের এ নির্বাচনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকসমাজ ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ দেশের উচ্চশিক্ষা খাতে আরও ইতিবাচক, যুগোপযোগী ও কার্যকর ভূমিকা পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X