কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইঙ্গিতপূর্ণ বার্তা তাসনূভা জাবীনের

তাসনূভা জাবীন। ছবি : সংগৃহীত
তাসনূভা জাবীন। ছবি : সংগৃহীত

ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নারী নেত্রী তাসনূভা জাবীন। রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

‘গতকাল থেকে নিশ্চয়ই খেয়াল করছেন, সালমান মুক্তাদির এবং তার পরিবার নিয়ে প্রোপাগান্ডা সিস্টেমেটিক‍্যালি শৃঙ্খলা মেনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ভাষার ধরন থেকে শুরু করে প্রোপাগান্ডা ছড়ানোর একটা প‍্যাটার্ন আছে।

মানজুর আল মতিন এবং তার পরিবারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প‍্যাটার্নও একই রকম ছিল। মনে আছে নিশ্চয়ই। গতকাল মাহফুজ একটা পোস্ট দেওয়ার পর তাকে নিয়েও শুরু হবে। অলরেডি যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে। কারণ সব রাজনৈতিক দলে একটা করে দোকান খোলার অধিকার শুধু তাদের আছে।

আর আমরা মেয়ে মানুষরা তো কোনো ব‍্যাপারই না এদের কাছে। তুড়ি মেরে ইশারা করবে আর মিথ্যাচারের ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে।

কোনো কোনো আওয়াজকে তারা টার্গেট করে ওটাও শিক্ষণীয়।

যে বা যারাই তাদের সঙ্গে দ্বিমত করবে তার বা তাদের সঙ্গেই ওই একই প‍্যাটান অ্যাপ্লাই হবে। কিন্তু এটার একটা খুব খুব ভালো দিক আছে। হাসিনার আমলে ডিজিটাল অ্যাক্টে মামলা, গুম ছিল নিত‍্য-নৈমিত্তিক ব‍্যাপার, তার মতের বিরুদ্ধে বললেই খপ করে ধরত। কিন্তু এখন কোনো শাসকের গুম ফিরিয়ে আনতে হলে একশবার ভাবতে হবে। মতপ্রকাশের জন‍্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিতে একশবার চিন্তা করতে হবে।

ঠিক একইভাবে কোনো ব‍্যক্তি এবং তার পরিবারকে ঘিরে জঘন্য ভয়াবহ অনলাইন আক্রমণের দিনেরও শেষের শুরু হয়েছে।

রাজাকার ডাকতে ডাকতে মানুষ যখন বলেছে হ‍্যাঁ আমি রাজাকার কী করবি কর?!? এই সিস্টেমেটিক অরগানাইজড অনলাইন মিথ‍্যাচারগুলোরও একইভাবে ঘুরে দাঁড়ানো কিছু সময়ের অপেক্ষা শুধু।

শেষের শুরু।’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X