কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় বাড়িটির ছাদ ধসে পড়ে এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়। এতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিসহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাতে জানিয়েছে, রোববার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বর-কনেসহ পরিবারের অন্যান্য সদস্য নিহত হন। এ ছাড়া বিস্ফোরণে দুজন প্রতিবেশীও প্রাণ হারান।

স্থানীয় প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানান, রোববার ভোরে সম্ভাব্য বিস্ফোরণের বিষয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

ইউসুফ আরও বলেন, বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবার কাজ নির্বিঘ্ন করতে ওই এলাকার বিভিন্ন রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জরুরি সেবাকর্মীরা জানিয়েছেন, গ্যাস লিকেজের ফলে ঘরটিতে গ্যাস জমে গিয়েছিল এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে ওই বাড়ির আশপাশের আরও অন্তত তিনটি বাড়ি মারাত্মকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X