চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, ১০ জনের যাবজ্জীবন

আদালত ভবন চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
আদালত ভবন চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ১২ বছর আগে পুলিশের এক সদস্যকে হত্যা ঘটনায় ১০ ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল। তাদের মধ্যে তপন, আরছাল, সোহেল, বাবুল কারাগারে রয়েছেন, অন্যরা পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে জুয়েল ও ইউসুফ আলী খান নামে দুই যুবক ছিনতাইয়ের শিকার হন। ওই সময় পাহাড়ের কাছে ডিআইজি বাংলোর নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত পাঁচ পুলিশ কনস্টেবল চলাফেরা করছিলেন। আহতদের চিৎকারে তারা ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে অন্যান্য ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে এক পুলিশ নিহত ও দুজন আহত হয়। এ ঘটনায় খুলশী থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X