কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পর এ ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন।

বিবৃতিতে বলা হয়, এই জাতীয় শোক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের সময় নিহতদের স্মরণে পালন করা হচ্ছে।

সরকার জানিয়েছে, ইরানি জাতি প্রত্যক্ষ করেছে, কীভাবে দায়ীদের বর্বর সহিংসতা—যা দায়েশের (আইএসআইএল/আইএস) কর্মকাণ্ডের মতো—সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর ওপর চালানো হয়েছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন।

সরকার এই সহিংসতাকে নজিরবিহীন বলে উল্লেখ করে দাবি করেছে, এর পেছনে যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে ইরান সরকার সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এসব হামলায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজতন্ত্রসমর্থক দাঙ্গাকারীরা রাস্তাঘাট অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১০

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৩

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৪

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৫

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৮

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

২০
X