মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

অধ্যাপক ড. মো. নূরুল হক। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মো. নূরুল হক। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. নূরুল হক। তিনি আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ট্রেজারারের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য সিভাসুর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. নূরুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মো. নূরুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ভারতের আইআইটি খড়গপুর থেকে স্নাতকোত্তর (এমটেক) এবং যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণার পাশাপাশি সাহিত্যচর্চায়ও তার আগ্রহ রয়েছে। তার রচিত কাব্যগ্রন্থ ‘নতুন খবর’ এর জন্য ২০১৬ সালে কাব্যকথা সাহিত্য পরিষদ থেকে ‘সাত বীর শ্রেষ্ঠ সম্মাননা’ পান তিনি।

নবনিযুক্ত ট্রেজারার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের বাসিন্দা।

ট্রেজারার হিসেবে যোগদানের পর সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X