গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

আচরণবিধি ভেঙে রাঙ্গার পথসভায় ভূরিভোজ

আচরণবিধি ভেঙে রাঙ্গার পথসভায় ভূরিভোজ

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভেঙে ভোটারদের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় আসা প্রায় ৭ হাজার লোকজনকে চারটি খাসি ও একটি গরু জবাই করে খাওয়ানো হয়। এর আগেও আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

রাঙ্গার কয়েকজন কর্মী-সমর্থক জানান, শুক্রবারের পথসভার জন্য দু-তিন দিন আগে থেকে খাওয়ার ঘোষণা দিয়ে পুরো ইউনিয়নের ভোটারদের বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। পথসভায় অংশ নেওয়া মুসলিম ভোটারদের জন্য ৮ মণ ওজনের একটি গরু ও হিন্দু ভোটারদের জন্য চারটি ছাগল জবাই করা হয়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, আমরা বিষয়টি জেনেছি। সব তথ্য সংগ্রহ করে নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দেওয়া হয়েছে। এর আগে তৃতীয় লিঙ্গকে নিয়ে মন্তব্য করায় আচরণবিধি লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১০

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

১১

আজকের স্বর্ণের বাজারদর

১২

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

১৩

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

১৪

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১৫

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১৬

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১৭

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৮

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৯

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

২০
X