তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ সিডনি মাতাবে নেমেসিস

আজ সিডনি মাতাবে নেমেসিস

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। দেশে এর মধ্যে অসংখ্য কনসার্ট করলেও এবারই প্রথম দেশের বাইরে গেছে ব্যান্ডটি। প্রথমবারের মতো দলটি ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়া মাতাচ্ছে। এর মধ্যেই গত ২৯ জুন মেলবোর্নে কনসার্ট করেছে তারা। প্রবাসীদের কাছ থেকে পেয়েছে অসম্ভব ভালোবাসা।

ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ অস্ট্রেলিয়া থেকে কালবেলাকে বলেন, ‘দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর। গোটা ব্যান্ডই খুব এক্সসাইটেড ছিল। এখানে আসার পর প্রবাসীদের ভালোবাসা আমাদের আরও বেশি মুগ্ধ করেছে। আমরা তাদের গান শোনাতে পেরে সত্যিই গর্বিত। এ ছাড়া মজার বিষয় হলো, নেমেসিস দেশে কনসার্ট করে যেমন সাড়া পায়, এখানেও তেমনটাই পাচ্ছে। এর কারণ হচ্ছে, আমাদের অধিকাংশ গানই দেখেছি তাদের মুখস্থ। ব্যান্ড যখন স্টেজে পারফর্ম করছে, তখন আগত শ্রোতারা জোহাদদের সঙ্গেই গাইছে। বিষয়টি আমাদের সবাইকে আনন্দিত করেছে। আজ আমাদের সিডনিতে একটি কনসার্ট রয়েছে। আশা করছি আরও একটি সুন্দর সন্ধ্যা কাটবে।’

২৭ জুন দেশ ছাড়ে নেমেসিস। বর্তমানে দেশেও ব্যান্ডটির কনসার্ট নিয়ে ব্যস্ততা রয়েছে। তার মধ্যেই চলছে তাদের চতুর্থ অ্যালবামের কাজ। ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ করা হয়। এরপর ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ প্রকাশ পায়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম।

বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X