তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

‘কাঙ্গুভা’-এর ট্রেলার প্রকাশ

‘কাঙ্গুভা’-এর ট্রেলার প্রকাশ

নির্মাতা শিবকুমারের সিনেমা ‘কাঙ্গুভা’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। তবে সিনেমাটি নির্মাণের ঘোষণা থেকেই এটি ছিল আলোচনায়। এবার ট্রেলার মুক্তির পর এ আলোচনা আরও বেড়ে গেছে।

সোমবার দুপুরে ট্রেলার প্রকাশিত হওয়ার পর দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন। ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলার দুর্ধর্ষ একটি গল্পের আভাস দিয়েছে। তাই অল্পতেই মুগ্ধ হয়েছেন দর্শক। ট্রেলারে দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেওলের দ্বৈরথ।

‘কাঙ্গুভা’য় নায়কের চরিত্রে দক্ষিণী অভিনেতা সুরিয়া, তার বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এদিকে খল ভূমিকায় দেখা গেল বলিউড অভিনেতা ববি দেওলকে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন জগপতি বাবু, যোগী বাবুসহ আরও অনেকেই।

শিভা ও সিনেমা প্রযোজক জ্ঞানভেল রাজ চেষ্টা করেছেন উন্নতমানের বিদেশি সব টেকনোলজি ব্যবহারে সিনেমাটি নির্মাণের। যেন ‘কাঙ্গুভা’কে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই পর্দায় দর্শক উপভোগ করতে পারেন, সে প্রচেষ্টাই দেখা গেল ট্রেলারে।

আসছে ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইতিহাসনির্ভর তামিল অ্যাকশন এই সিনেমাটি। তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে বলে জানা গেছে। এটি নির্মাণে খরচ হয়েছে ৩০০ কোটি রুপির বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১০

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১১

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১২

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৩

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৫

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৬

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৭

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৮

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৯

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

২০
X