কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জম্মু কাশ্মীরে গোলাগুলি, ভারতের ৭ সেনা আহত

ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরে গোলাগুলি হয়েছে। এতে দেশটির অন্তত সাত সেনা আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে সাতজন ভারতীয় সেনা আহত হন। দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই সংঘর্ষ ঘটে।

সূত্র জানায়, কিশ্তওয়ারের চাত্রু এলাকার সন্নার অঞ্চলে সেনারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারা পাল্টা জবাব দিলে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ‘অপারেশন ত্রাশি-আই’ নামের এ অভিযান শনিবার দুপুরের দিকে শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিকল্পিত তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। বেসামরিক প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। কঠিন ভূপ্রকৃতি ও প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাদের প্রশংসা করেছে সেনাবাহিনী।

কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি অভিযানের সময় একদল বিদেশি সন্ত্রাসীর সঙ্গে মুখোমুখি হয় সেনারা। ধারণা করা হচ্ছে, তারা পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ (জেইএম) সংগঠনের সদস্য। তারা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ঘেরাও ভাঙার চেষ্টা করে কয়েকটি গ্রেনেডও ছোড়ে। এরপর সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও জম্মু ও কাশ্মীর পুলিশের অতিরিক্ত সদস্যদের পাঠিয়ে ঘেরাও আরও জোরদার করা হয়। কিছু সময় ধরে দুপক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে।

অভিযান দ্রুত শেষ করতে ড্রোনসহ আধুনিক নজরদারি সরঞ্জাম এবং স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে। চলতি বছরে জম্মু অঞ্চলে এটি নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তৃতীয় সংঘর্ষ। এর আগে ৭ ও ১৩ জানুয়ারি কাঠুয়া জেলার বিলাওয়ার এলাকার কাহোগ ও নাজোটে অরণ্যে পৃথক দুটি সংঘর্ষ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X