তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

ফারুকীর আহ্বান

ফারুকীর আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট করেছেন তিনি। আন্দোলনে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেক মানুষ। যাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। টাকার অভাবেও ভালো হাসপাতালে যেতে পারছেন না। এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এ নির্মাতা।

ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে ফারুকী বলেন, ‘আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। এতে বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের; যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’

এরপর সবাইকে সম্মিলিতভাবে এ কাজে এগিয়ে আসার আহ্বান করে তিনি আরও বলেন, ‘এরই মধ্যে অনেকেই এ কাজে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটা ফান্ড তৈরি করুন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য, যা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে, যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে।’

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়েও কথা বলেন এ নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X