ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাছির উদ্দীন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. জামাল (৪৫) একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, শনিবার রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, জামাল ও নাছিরকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলে জামাল নিহত ও নাছির আহত হন।

ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু কালবেলাকে বলেন, নিহত জামাল একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত— সে বিষয়ে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X