স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

এবারের বিপিএলের পুরোটা খেলতে পারবেন না আফগানিস্তানের তারকা ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই আগে থেকে তা জানা ছিল। তবে চলমান টুর্নামেন্টে কয় ম্যাচ খেলবেন তিনি তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য বিপিএল ছেড়ে চলে গেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে যাবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। সেই সিরিজের জন্য ঘোষিত দলে আছেন ওমরজাই। আর তাই বিপিএলের মাঝপথেই তাকে দেশে ফিরে যেতে হয়েছে।

সিলেট টাইটান্স ওমরজাইয়ের একটি ভিডিও প্রকাশ করে তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী বছর আবার বিপিএলে আসবেন বলে জানিয়েছেন তিনি।

বিদায় বেলায় ওমরজাই বলেন, ‘সিলেট টাইটান্সকে ধন্যবাদ জানাই, তারা আমাকে এই দলের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। আমি টাইটান্সের হয়ে খেলে সত্যিই খুব খুশি। এখানকার ম্যানেজমেন্ট এবং দল খুবই চমৎকার ছিল। আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি এবং ইনশাআল্লাহ আগামী বছরও এই দলের হয়ে খেলব।’

২০২২ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল অভিষেক হয়েছিল ওমরজাইয়ের। এটাই ছিল তার প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়ার আগেও সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি। বিপিএলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আমি সবসময় বিপিএল উপভোগ করি। এই টুর্নামেন্ট থেকেই আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল। তাই আমি সবসময় এটি উপভোগ করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বিপিএল খেলতে আমার খুব ভালো লাগে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X