রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের

রংপুরে কর্মিসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : কালবেলা
রংপুরে কর্মিসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : কালবেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেছেন, ‘সদ্য সমাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে, নতুন করে নিতে হবে। সবার কাছে প্রমাণ যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।’

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও এলাকায় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে কর্মিসভায় তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, ‘গোপনে প্রশ্ন পেয়ে গেল, ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে যারা পরীক্ষা দিল আর যারা মেধাবী, তারা সেখানে বঞ্চিত হলো না? তাহলে যারা প্রশ্ন কিনতে ও টাকা খরচ করতে পারল তারা যদি প্রাইমারির পরীক্ষায় টিচার হয়ে আসে, তাহলে আমাদের ছেলেমেয়েদের শেখাবে কী? আমাদের ছেলেমেয়েরাও তো তাদের কাছে নকল করেই পরীক্ষা দেওয়াটা শিখবে।’

নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা হয়েছে যেটার অকাট্য প্রমাণ আছে, ওই পরীক্ষা বহাল রাখা চলবে না। ওই পরীক্ষা বাতিল করে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রশ্ন ফাঁস, দুর্নীতি ও নকল মুক্ত সত্যিকার মেধাবী শিক্ষক যাচাইয়ের মতো করে নতুন করে আবার নিয়োগ পরীক্ষা দিতে হবে। আমাদের দেশটা এরকম অনিয়মে ভরপুর হয়ে আছে। এই কারণে আমরা আমাদের দেশটাকে নিয়ে আগাতে পারিনি।

কর্মিসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও রংপুর-৪ আসনের জোটের নির্বাচনী সম্বনয়কারী মোস্তাক আহমেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোস্তাইন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন এনসিপি আহ্বায়ক আব্দুল গনি মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X