চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র বেগম খালেদা জিয়ার উপহার : আমীর খসরু

চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, এটি ধরে রাখার সঙ্গে সঙ্গে সব মানুষের অধিকার, মহিলাদের অধিকার ধরে রাখতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকেলে নগরীর আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। জীবনের মাত্র ২৫ ভাগ সময় তিনি ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময় তিনি আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন কিন্তু কোনো আপোষ করেননি।

স্বৈরাচার এরশাদের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা মিলিয়েছিলেন, এখন যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছিলেন। একমাত্র বেগম খালেদা জিয়া হাত মেলাননি, আপস করেননি। ওয়ান-ইলেভনের সময়ও অনেকে আপোষ করেছেন, কিন্তু বেগম জিয়া করেননি।

আমীর খসরু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বেগম জিয়া অনেক লোভ দেখিয়েছিল, কিন্তু তিনি আপোষ করেননি। আমাদেরও অনেক লোভ দেখিয়েছিল। আমি যখন জেলে ছিলাম, তখন আমার কাছে লোক পাঠিয়েছিল, মন্ত্রী হতে বলেছিল কিন্তু আমি আপোষ করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছ থেকে আপোষহীনতা শিখেছি। তিনি আমাদের আপোষহীন থেকে লড়াই-সংগ্রাম করা শিখিয়েছেন।

দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়াসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X