টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে দলের কর্মিসভায় বক্তব্য দেন কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা
টাঙ্গাইলের সখীপুরে দলের কর্মিসভায় বক্তব্য দেন কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা

নিজ আসনের প্রার্থী আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান, আবার তাকে জেল থেকে বের করেও এনেছে আহমেদ আযম খান।

তিনি বলেন, আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করবো না। তার এ ধরনের অপকর্ম বন্ধ করতে আমি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দলের নেতাকর্মীরা সমস্বরে তাকে সমর্থন দিলে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে দলীয় প্রার্থী আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুরে কাদেরিয়া বাহিনী ছাড়া কারও অস্তিত্ব ছিল না। তিনি চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারি না। মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবীর বলেন, আমি নির্বাচনে অংশ নিলে তোমরা যেভাবে প্রচারণা চালাতে, আমার কাছে আসতে, সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে নেমেছিলাম আগামী নির্বাচনে সেভাবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে থাকব। নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ার পর পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার করা যায় না। কেউ টাকা দিলেই কাউকে গ্রেপ্তার না করতে পুলিশকে তিনি অনুরোধ করেন।

বঙ্গবীরের সখীপুরস্থ দীপ কুড়ি কুশি কুটিরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে আয়োজিত ওই বিশেষ কর্মিসভায় দলের প্রায় দুই ডজন নেতা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X