বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক আর নেই

গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং। ছবি : সংগৃহীত
গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং। ছবি : সংগৃহীত

নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী হিসেবে যিনি একসময় উপমহাদেশজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন, তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। রোববার ১১ জানুয়ারি সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন প্রশান্ত তামাং। এর আগে তার কোনো শারীরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি। ফলে হঠাৎ মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোক ও বিস্ময় দেখা দিয়েছে।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত তামাং স্ত্রী ও কন্যার সঙ্গে সেখানেই বসবাস করতেন। কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করলেও তিনি কখনো মুম্বাইয়ে স্থায়ীভাবে থাকেননি। সংগীতজগতে পরিচিতি পাওয়ার আগে একসময় তিনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকেই মূলত তার গানের যাত্রার সূচনা।

এক সাক্ষাৎকারে প্রশান্ত তামাং জানিয়েছিলেন, কলকাতা পুলিশের এক সহকর্মীর কাছ থেকে তিনি বাংলা ভাষা শিখতেন এবং বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন। সহকর্মীদের অনুপ্রেরণাতেই তিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে অংশ নেন। পরে প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপা জয় করে রাতারাতি জনপ্রিয়তায় পৌঁছে যান।

সংগীতের পাশাপাশি নেপালি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন প্রশান্ত তামাং। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাললোক ২’-এ খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের নজর কাড়েন এবং প্রশংসা অর্জন করেন।

প্রতিভাবান এই শিল্পীর অকালপ্রয়াণে সংগীত ও অভিনয় জগৎ হারাল এক উজ্জ্বল ও সম্ভাবনাময় তারকাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X