তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:২৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

একসঙ্গে প্রথমবার তাসনিয়া ফারিণ ও খায়রুল বাসার

একসঙ্গে প্রথমবার তাসনিয়া ফারিণ ও খায়রুল বাসার

নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ ও খায়রুল বাসার। আগেই জানা গিয়েছিল তেমনটা; কিন্তু অন্য অভিনয় শিল্পীদের নিয়ে তখনো মুখ খোলেননি নির্মাতা। এবার জানা গেল, এ সিনেমায় কাজ করতে যাচ্ছেন আফজাল হোসেন। একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতার সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ওয়েব ফিল্মটির নাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’।

জানা গেছে, ক্রাইম-থ্রিলার জনরার এ ফিল্ম নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। বাবা আর মেয়ের গল্পে এখানে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।

শিহাব শাহীন জানান, ফিল্মটি নির্মিত হচ্ছে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। একদিন সে তার বাবাকে ফোন দিয়ে বলে যে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। সে বিষয় ঘিরেই সিনেমাটির গল্প।

‘সিন্ডিকেট’খ্যাত এ নির্মাতা বলেন, “আফজাল হোসেন, হুমায়ুন ফরীদির মতো শিল্পীদের সঙ্গে কাজ করা একজন পরিচালকের জন্য সুবর্ণ সুযোগ; কিন্তু ফরীদি ভাইয়ের সঙ্গে সেটা মিস করেছি। যোগাযোগ ছিল, তিনি আমার কাজের প্রশংসা করতেন; কিন্তু আমাদের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। এ ফিল্মের মধ্য দিয়ে আফজাল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আমি তাকে গল্পটা শুনিয়ে বলেছি যে, কাজটি আমি করতে চাই, মিস করতে চাই না। তখন তিনি বলেছেন যে, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের হবে, যদি এটাকে সুন্দরভাবে শেষ করতে পারো’।”

এদিকে কাজটি প্রসঙ্গে গণমাধ্যমে আফজাল হোসেন বললেন, ‘গল্পটি আমাকে পাঠিয়েছেন পরিচালক। আমি পড়েছি। চরিত্রটি মজার আছে। আমারও করার ইচ্ছা আছে এটি। কাজটি করতে চাই। তিনি পরিচালক হিসেবে ভালো। শিল্পীদের সবসময়ই একজন ভালো পরিচালকের সঙ্গে কাজ করার একটা আগ্রহ থাকে। অভিনয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন ভালো পরিচালকের কাজের মধ্য দিয়ে। তিনি অত্যন্ত সংবেদনশীল হয়ে কাজ করেন। ভালো বানান। আমারও তার কাজে আগ্রহ আছে। এখন দেখা যাক কী হয়।’

আগামী ১৭ আগস্ট থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং শুরু হবে অস্ট্রেলিয়াতে। সেখানে প্রায় সপ্তাহখানেক শুটের পর বাকি অংশের দৃশ্যায়ন হবে বাংলাদেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X