তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

সাইকো থ্রিলার ‘অপ্রকাশিত’

সাইকো থ্রিলার ‘অপ্রকাশিত’

কলকাতার আরজি কর কাণ্ডে বেশ কিছু সিনেমার মুক্তি পিছিয়েছে। তবে এরই মধ্যে প্রেক্ষাগৃহে আসছে ‘অপ্রকাশিত’। ছবির পোস্টারের মাধ্যমে ৬ সেপ্টেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

এর আগে পরিচালক সোহম আচার্য ‘কি কারণে?’, ‘অর্ডার সাপ্লাই’-এর মতো একাধিক ছোট ছবি তৈরি করেছেন। তবে ‘অপ্রকাশিত’র মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক, দেবলীনা দত্ত এবং লামা হালদারের মতো টালিপাড়ার একাধিক জনপ্রিয় মুখকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রকাশিত একটি সাইকো থ্রিলার ঘরানার চলচ্চিত্র। যার প্রধান অমিত দত্ত নামের একজন জনপ্রিয় লেখক। তিনি মূলত থ্রিলার রচনায় খ্যাতিমান। গল্পে দেখা যায়, তিনি যে রহস্য উপন্যাসই লিখছেন, তারপর সেভাবেই একের পর এক হত্যা হতে থাকে শহরে। প্রশ্ন একটাই, কে বা কারা চালায় এই হত্যা? কেনইবা একের পর এক স্রেফ অমিত দত্তেরই লেখা জনপ্রিয় সব উপন্যাসের নৃশংস হত্যার অনুকরণে তারা এই হত্যালীলা চালায়? তারা কি শুধুই ‘অমিত দত্ত’-এর ভক্ত, নাকি এর নেপথ্যে রয়েছে আরও গভীর কোনো বিষয়? ঘটনার অনুসন্ধানে জয় নামের এক সাংবাদিক মাঠে নামে। এরপর থেকেই ঘটনার বাঁক নিতে থাকে। সিনেমায় ‘অমিত দত্ত’র ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্তকে। ‘জয়’-এর চরিত্রে রয়েছেন আরিয়ান।

‘অপ্রকাশিত’ সিনেমাটি থ্রিলারধর্মী হলে থাকছে একটি গান। যেটি লিখেছেন ও সুর করেছেন পরিচালক সোহম আচার্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিষেক নারু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X