কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বিদায়ী বছরের প্রাপ্তি আর নতুন বছরের প্রত্যাশাকে সামনে রেখে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এক আড়ম্বরপূর্ণ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে জনতা গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাকের। জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ’৮০-এর দশক থেকে বর্তমান পর্যন্ত জনতা গ্রুপের ঈর্ষণীয় ব্যবসায়িক সাফল্যের দীর্ঘ পথচলা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা গর্বের সঙ্গে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পণ্য আমদানিতে জনতা গ্রুপ এক অনন্য মাইলফলক সৃষ্টি করেছে এবং সফল আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে অষ্টম বারের মতো পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল কাশেম ২০২৫ সালে টানা দশমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সায়েম আবুল কাশেম, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন রানা, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক আলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক পাভেল, জিসান মাহমুদ, সদস্য এবাদুর রহমান, লুতফুর রহমান, জাহিদ হোসেন জনি।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং জনতা গ্রুপের অফিস অ্যাডমিন সিরাজুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতি বছরের ন্যায় এবারও নববর্ষ উপলক্ষে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত’ এর সাংবাদিকদের হাতে নতুন বছরের ডায়েরি ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেয় জনতা গ্রুপ কর্তৃপক্ষ। সাংবাদিক নেতারা জনতা গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রবাসে দেশীয় পণ্যের বাজার সৃষ্টিতে তাদের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১০

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১১

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৩

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৪

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৫

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৬

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৭

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৮

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৯

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

২০
X