কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি দাবি জানিয়েছে সোমালিয়া। দেশটির সরকার এ পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ‘আগ্রাসী ও অগ্রহণযোগ্য’ কাজ বলে আখ্যা দিয়েছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী আলি ওমর বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। তিনি জানান, বিষয়টি চ্যালেঞ্জ করতে সরকার কূটনৈতিকভাবে সব ধরনের পদক্ষেপ নেবে।

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার একদিন পরই কড়া প্রতিক্রিয়া জানায় মোগাদিসু। ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ায় আফ্রিকা ও আরব বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে, এ সিদ্ধান্তের পেছনে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের কোনো পরিকল্পনা আছে কি না, সে প্রশ্নও উঠেছে।

১৯৯১ সালে সোমালিয়ার গৃহযুদ্ধের পর সোমালিল্যান্ড আলাদা হওয়ার ঘোষণা দিলেও এত দিন কোনো জাতিসংঘ সদস্য রাষ্ট্রের স্বীকৃতি পায়নি। অঞ্চলটি নিজস্ব মুদ্রা, পতাকা ও সংসদ পরিচালনা করলেও পূর্বাঞ্চলের কিছু এলাকা নিয়ে বিরোধ রয়ে গেছে।

আলী ওমর বলেন, ‘আমাদের সরকার ও জনগণ দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ। এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভাজনমূলক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান।

এদিকে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি স্থানীয়ভাবে ‘সিরো’ নামে পরিচিত। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো একটি দেশ শিগগিরই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে পারে। রাজধানী হারগেইসায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বীকৃতি আসছে, এমন বার্তাসংবলিত বিলবোর্ডও দেখা গেছে।

আলী ওমরের মতে, আফ্রিকার হর্ন অঞ্চলটির কৌশলগত গুরুত্বই বিদেশি শক্তির আগ্রহ ও হস্তক্ষেপের মূল কারণ। তিনি বলেন, ‘এই অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অতীতের মতো এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X