তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

আমার বড় প্রতিদ্বন্দ্বী আমি নিজে

আমার বড় প্রতিদ্বন্দ্বী আমি নিজে

অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা। ছোট পর্দায় তার ব্যস্ততা দিন দিন বাড়ছে। দর্শক জনপ্রিয়তায়ও তিনি আছেন ওপরের দিকে। কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। নিজের অভিনয় ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে। অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই। বর্তমানে নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন মাহিমা। অভিনয় নিয়ে তিনি বলেন, ‘আমি চার বছর ধরে মিডিয়ায় কাজ করছি। নাটক, বিজ্ঞাপনে নিয়মিতই কাজ করা হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন কাজের অভিজ্ঞতা নিতে আমি বেশি পছন্দ করি। কারণ অভিনয় যেহেতু করব, তাই আমি মন দিয়েই কাজটি করার চেষ্টা করছি। সে ক্ষেত্রে গল্পনির্ভর কাজগুলোতে আমার প্রাধান্য থাকে সবসময়।’

এ সময় দর্শক চাহিদা নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। বলেন, ‘আমরা যারা আর্টিস্ট আছি, সবাই কিন্তু দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করেন। কারণ দর্শকমহলে আপনার চাহিদা না থাকলে কিন্তু আপনার কোনো মূল্য থাকবে না। তাই আমি তাদের ভালোলাগার কথা মাথায় নিয়েই কাজ করি। এরই মধ্যে আমার বেশ কিছু কাজ দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাদের ভালোলাগা ধরে রেখেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

মাহিমা সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেন। এ ছাড়া বর্তমানে নাটক ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যেও চ্যালেঞ্জ রয়েছে। কে কার চেয়ে ভালো করতে পারে, সেই চ্যালেঞ্জে অনেকেই পিছিয়ে পড়ছে। সে ক্ষেত্রে মাহিমা কোনো আর্টিস্টদের প্রতিদ্বন্দ্বী মনে করেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বড় প্রতিদ্বন্দ্বী আমি নিজে। কারণ আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এই চার বছরে অনেক কিছু শিখেছি, সামনে আরও শিখতে চাই। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ ছাড়া আমি কাউকে এমনটা ভাবিও না কখনো। শুধু নিজের কাজটা মন দিয়ে করে যেতে চাই।’

মাহিমা ব্যক্তিজীবনে অবিবাহিত। নানা সময়ে প্রেম ও বিয়ের প্রস্তাব এলেও তিনি আপাতত এখন ক্যারিয়ারের ফোকাস করতে চান। তাই কাজের বাইরে এখন আর কিছু ভাবছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১০

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১১

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১২

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১৩

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৪

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৫

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৭

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৮

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৯

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

২০
X