ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের সাবেক নেতা নিহত

নিহত কামাল হোসেন। ছবি : সংগৃহীত
নিহত কামাল হোসেন। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কামাল হোসেন নামের সাবেক এক নেতা নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার গরানচালা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন (৪৯) ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার গরানচালা গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। এছাড়া রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দেউলাবাড়ী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সে সময় একটি মালবাহী ট্রাক এসে মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। এতে তাৎক্ষণিক মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং সড়কের অদূরে ছিটকে পড়ে নিহত হন কামাল হোসেন।

তিনি আরও বলেন, স্থানীয়রা মোটরসাইকেলচালককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা সোহাগ হোসেন বলেন, নিহত কামাল হোসেন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শনিবার বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মধুপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বোরহান আলী বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নেভাতে কাজ করে। তার আগেই স্থানীয়রা মোটরসাইকেলের আহত চালককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সড়ক দুর্ঘটনায় নিহত কামাল হোসেনের মরদেহ তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X