শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দূষণের আতঙ্কে হোটেলে লাখ টাকার পিউরিফায়ার বসালেন ভারত অধিনায়ক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোরে ভয়াবহ পানি দূষণের ঘটনায় ২৩ জনের মৃত্যুর পর শহরজুড়ে তৈরি হয়েছে নিরাপত্তা আতঙ্ক—আর সেই আতঙ্কের ছায়া পড়েছে ক্রিকেটেও। এমন পরিস্থিতির মধ্যেই সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে বাড়তি সতর্কতা হিসেবে নিজের হোটেল রুমে প্রায় ৩ লাখ রুপি মূল্যের বিশেষ জল পরিশোধক মেশিন বসিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল।

ভারত–নিউজিল্যান্ড সিরিজ ১–১ সমতায় থাকায় বৃহস্পতিবার ইন্দোরের তৃতীয় ওয়ানডে এখন কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের স্বাস্থ্য নিরাপত্তা নিয়েও চরম সতর্ক বিসিসিআই। পাঁচ তারকা হোটেলে অবস্থান করলেও গিল ব্যক্তিগত উদ্যোগে এমন একটি উন্নতমানের পিউরিফায়ার এনেছেন, যা বোতলজাত ও আরও (RO) পরিশোধিত পানিকেও আবার নতুন করে বিশুদ্ধ করতে সক্ষম। মেশিনটি সরাসরি গিলের রুমেই স্থাপন করা হয়েছে বলে হোটেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

দলীয় মিডিয়া ম্যানেজার অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এটি ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নাকি ইন্দোরের সাম্প্রতিক সংকটের কারণে নেওয়া পদক্ষেপ—সে বিষয়ে বোর্ড কিছু বলবে না। তবে জানা গেছে, হোটেল ও স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা থাকলেও ভারতীয় দল অতিরিক্ত সতর্কতার পথ বেছে নিয়েছে।

ইন্দোরের ভগীরথপুরা এলাকায় দূষিত পানি পানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ছয়জন আইসিইউতে চিকিৎসাধীন; তিনজন এখনও ভেন্টিলেটরে। এই সংকটের মধ্যেই ম্যাচ আয়োজন নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X