তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন গানের পাখি

শুভ জন্মদিন গানের পাখি

বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম রোমানা মোর্শেদ কনকচাঁপা। ভক্তরা তাকে ভালোবেসে গানের পাখি হিসেবেই চেনেন। চলচ্চিত্রে অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করেছেন তিনি। আজ ১১ সেপ্টেম্বর এই কণ্ঠশিল্পীর জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

তার বাবার নাম আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয় কনকচাঁপা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে কনকচাঁপা সমান পারদর্শী।

তিনি ৩০ বছরের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রের ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩০টির বেশি একক অ্যালবাম।

গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। ২০১০ সালের অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’, ২০১২ সালের অমর একুশে বইমেলায় ‘মুখোমুখি যোদ্ধা’ এবং ২০১৬ সালের অমর একুশে বইমেলায় ‘মেঘের ডানায় চড়ে’ নামে তিনটি বই প্রকাশিত হয়েছে তার।

নিজের জীবনের সেরা জন্মদিনের স্মৃতিচারণ করতে গিয়ে কনকচাঁপা বলেন, “আমার দাদার নিয়মিত তিনটি খরচের হিসাবের খাতা ছিল। সেই হিসাবের খাতার একটি আমি দাদির কাছ থেকে নিয়েছিলাম। সেখানে একটি স্থানে লেখা ছিল ‘১৯৩৩ সাল, ২৭ অক্টোবর, সোমবার, আমার তৃতীয় খোকার জন্ম হইলো, লেপের তোলা ৭ আনা।’ এভাবে আমি আমার বাবার জন্ম সাল, তারিখ বের করেছিলাম, যা বাবার কখনোই জানা ছিল না। গত ২০ বছরেরও আগের ঘটনা এটি। তখন আমার আমার বাবা আমার এক জন্মদিনে এক ইঞ্চি বাই এক ইঞ্চি একটি কাগজে লিখেছিলেন, ‘তুমি আমার মেয়ে এটা সত্য; কিন্তু তুমি আমাকে আবিষ্কার করেছ আমার জন্ম সাল, তারিখ খুঁজে বের করে। এ যেন মেয়ের পেটে বাবার জন্ম’। বাবার এ কথাটা আমার আজীবন মনে থাকবে।”

গানের জন্য কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি বাচসাস পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১০

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১১

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১২

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৩

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৪

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৬

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৭

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৮

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৯

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

২০
X