তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বিজয়-রাশমিকার লুকোচুরি

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুটি নাম বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সিনেমায় জুটি বেঁধে অভিনয়ও করেছেন তারা। এদিকে আগামী ৫ ডিসেম্বর রাশমিকা ও আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এদিকে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা কয়েক বছর ধরে ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় বিজয় এবং রাশমিকা একসঙ্গে লাঞ্চ ডেট উপভোগ করছেন। খবর বলিউড হাঙ্গামা।

এ ছবিটি একটি রেডিট ইউজারের আইডি থেকে পোস্ট করা হয়েছিল। যেখানে ছবিটির ক্যাপশন ছিল, বিজয় ও রাশমিকাকে একসঙ্গে দেখা গেছে। ভাইরাল ছবিতে বিজয়কে তার খাবার উপভোগ করতে দেখা যায়। অন্যদিকে, রাশমিকা মান্দান্না ক্যামেরার বিপরীত দিকে বসে আছেন। আরেকটি ক্লোজআপ শটে রাশমিকাকে দেখা যায় তার ডেজার্ট উপভোগ করতে, তিনি তার খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছেন এবং ছবিটির ওপরে লেখা রয়েছে গুড ফুড।

এই ছবিটি মূলত ‘পুষ্পা ২’ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে তার ডিয়ার ডায়রি নোটের অংশ হিসেবে শেয়ার করেছিলেন।

তিনি এই ছবিগুলো আগস্ট মাসে পোস্ট করেছিলেন এবং লিখেছিলেন, ‘মিষ্টি ট্রিট —এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশকে বর্ণনা করে।’

এ থেকে বোঝা যায় যে, ভাইরাল হওয়া ছবিটি ওই সময়ে তোলা হয়েছিল এবং বর্তমানে এটি নেটিজেনদের মধ্যে চর্চিত বিষয়গুলোর একটি।

ছবিটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে একজন নেটিজেন রেডিটে লিখেছেন, ‘এটি বর্তমানে সবচেয়ে খোলামেলা গোপন সম্পর্কগুলোর মধ্যে একটি। তারা জানেন যে, আমরা জানি। তবুও তারা এখনো হাইড অ্যান্ড সিক খেলতে চান।’

অন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, তারা শুধু এটি নিয়ে কথা বলতে চান না এবং একটি ভালো সম্পর্ক নষ্ট করতে চান না। তারা জানেন যে আমরা জানি, তবে সেটা নিয়ে তারা চিন্তিত নন; কিন্তু তারা পাবলিকলি এ বিষয়ে কথা বলতে চান না।

আরেকটি মন্তব্যে বলা হয়েছে, তারা হাইড অ্যান্ড সিক খেলছেন না। তারা একসঙ্গে সুখী রয়েছেন; কিন্তু কিছু শেয়ার করছেন না। কুরলি টেলসের একটি সাক্ষাৎকারে বিজয় দেবেরাকোন্ডা তার সম্পর্কের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সেখানে তিনি বলেন, ‘আমি ৩৫ বছর বয়সী, তুমি কি ভাব, আমি একা থাকব?’ তিনি আরও নিশ্চিত করেছেন যে, তিনি একজন কো-স্টারের সঙ্গে ডেট করেছেন। তবে তিনি কোনো নাম উল্লেখ করেননি।

কিন্তু দুই তারকার ভক্তদের ধারণা, বিজয়-রাশমিকা ডেট করছেন। বর্তমানে বিজয় তার নতুন ছবি ভিডি ১২-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X