তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুত হিমি

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বছরজুড়েই ছিল তার নাটকের ব্যস্ততা। এবার নতুন বছরের পরিকল্পনা জানালেন এ অভিনেত্রী।

হিমি জানান, এ বছর তিনি অনেক নাটকে কাজ করেছেন। দর্শকের সাড়াও পেয়েছেন। তবে নতুন বছর অনেকটাই ভেবে ও বেছে বেছে কাজ করবেন।

এ নিয়ে এ নায়িকা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এরই মধ্যে বছরের একদম শেষ ভাগে আমরা। এই বছর দর্শকের ভালোবাসায় অসংখ্য সফল নাটক উপহার দিতে পেরেছি, যা নতুন বছরেও বজায় থাকবে বলে আমি আশাবাদী। তবে নতুন বছরে কাজের ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা রয়েছে। যেগুলো হচ্ছে চরিত্রের ক্ষেত্রে আমি আরও সচেতন হবো। নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। আর বেছে বেছে কাজ করব। কাজের এ ব্যস্ততা আমি উপভোগ করছি। সামনেও করতে চাই। তবে বড় পর্দা নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনা নেই।’

এদিকে নিলয় আলমগীরের সঙ্গে একের পর এক নাটকে জুটি বেঁধে প্রশংসিত হচ্ছেন হিমি। এ জুটির শতাধিকের বেশি নাটক প্রচার হয়েছে। বছরের শেষপ্রান্তে এসেও আবার ছোট পর্দায় জুটি হয়ে দেখা দিলেন তারা, ‘শান্তি নাই’ নামে নাটকে। এটি নির্মাণ করেছেন মহিন খান। একই সঙ্গে গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। নতুন বছরেও এ জুটির নাটকের অপেক্ষায় আছেন দর্শকরা। তার প্রমাণ প্রচারিত নাটকের মন্তব্য বক্সে দেখা গেছে। যেখানে দর্শকের বড় একটি অংশ এ জুটিকে নতুন বছরে একসঙ্গে দেখার ইচ্ছার কথাও জানিয়েছে। এরই মধ্যে ২০২৫ সালের জন্য বেশ কিছু নাটকের কাজও সম্পন্ন করেছেন বলে জানান হিমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X