কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দয়া করে পাইলটকে দোষ দেবেন না : হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি ও লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ছবি : সংগৃহীত
জান্নাতুল সুমাইয়া হিমি ও লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছেন! তিনি সত্যিই চেষ্টা করেছেন।’

পোস্টে তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার মুহূর্তে পাইলট জানতেন তিনি একটি স্কুলের কাছাকাছি আছেন, আশপাশে শিশু রয়েছে- এমন পরিস্থিতিতে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

হিমি আরও লেখেন, ‘তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন!’

বাংলাদেশ বিমানবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘তারা আমাদের রক্ষা করে, দেশের জন্য জীবন বাজি রাখে প্রতিদিন। কিন্তু এর মানে এই না যে আমরা চুপ করে থাকব। আমাদের কঠিন প্রশ্ন করতে হবে, স্বচ্ছতা দাবি করতে হবে।’

পোস্টে হিমি প্রশ্ন তোলেন- কেন এখনো পুরোনো মডেলের যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। তিনি লেখেন, ‘আমরা এখনো ১৯৬০ সালের নকশায় তৈরি এবং ২০১৩ সালে যার উৎপাদন বন্ধ হয়েছে, সেই চীনে তৈরি F-7 যুদ্ধবিমান ব্যবহার করছি। এগুলো শুধু পুরোনোই নয়, আধুনিক শহুরে অভিযানের জন্য অনুপযুক্ত।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা এক বিশাল ব্যর্থতা- চিন্তাভাবনার, পরিকল্পনার এবং নেতৃত্বের।’

পোস্টের শেষাংশে হিমি নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট জানাই তোমাকে, ভাই।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X