তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

শ্রাবন্তীর আরও একটি থ্রিলার

শ্রাবন্তীর আরও একটি থ্রিলার

টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। কমার্শিয়াল সিনেমায় অভিনয় নিয়ে একসময় ব্যস্ত ছিলেন তিনি। পেয়েছেন সফলতাও। তবে এখন থ্রিলার গল্পেই বেশি দেখা যায় এই নায়িকাকে। ২০২৪ সালে থ্রিলার গল্পে মুক্তি পায় তার ‘সাদা রঙের পৃথিবী’। এটি পরিচালনা করেন রাজর্ষি দে। এবার আসছে এই নায়িকার আরও একটি থ্রিলার। সিনেমার নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য’। এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন সায়ন্তন ঘোষাল।

গোয়েন্দা গল্পে নির্মিত নতুন এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি।

এর গল্পে দেখা যাবে কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক (ঋত্বিক চক্রবর্তী)। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার (শ্রাবন্তী) সঙ্গে দেখা হয় তার। হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগ রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমায়। এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের মে মাসে। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাজনন্দিনী পাল, সুজন মুখার্জিসহ অনেকে। এদিকে এ বছর শ্রাবন্তীর আরও একটি সিনেমা আছে মুক্তির তালিকায়। নাম ‘বাবু সোনা’। এটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছেন জিতু কামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, সিলেটে আবুধাবির ফ্লাইটের অবতরণ

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১০

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১১

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১২

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৩

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৪

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৫

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

১৬

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১৭

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১৮

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১৯

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

২০
X