তামজিদ হোসেন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ওটিটিতে ঐশ্বরিয়ার ৫ সিনেমা (ভিডিও)

ওটিটিতে ঐশ্বরিয়ার ৫ সিনেমা (ভিডিও)

বিশ্বের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে এক অনন্য নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই অভিনেত্রী বলিউডে নিজের দক্ষতা ও সৌন্দর্যের সমন্বয়ে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতীয় চলচ্চিত্রের গৌরব বৃদ্ধি করেছেন। বেশ কিছুদিন ধরে পর্দায় অনুপস্থিত রয়েছেন এই তারকা। তবে এরই মধ্যে ফের ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এই সুন্দরীর ৫টি জনপ্রিয় সিনেমা। কালবেলার আজকের আয়োজনে থাকছে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সেই ৫টি সিনেমার গল্প। লিখেছেন, তামজিদ হোসেন।

অ্যায় দিল হ্যায় মুশকিল

আমাদের বেশিরভাগ সিনেপ্রেমীদের স্মৃতি আটকে আছে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সংগীতময় রোমান্টিক ড্রামা ছবিটি করণ জোহর তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। এই ছবিতে ঐশ্বরিয়া ‘সাবা’ চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তার সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা।

ধুম ২

ঐশ্বরিয়া তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এমন কোনো চরিত্র নেই—যেখানে তিনি দক্ষতার ছাপ রাখেননি। এই ডিভা সঞ্জয় গাধভীর ‘ধুম ২: ব্যাক ইন অ্যাকশন’ এই ছবিতে সুনেহরি কৌর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। জনপ্রিয় এই অ্যাকশন থ্রিলারটি যশ রাজ ফিল্মস ব্যানারের অধীনে প্রযোজিত হয়েছিল। ঐশ্বরিয়ার পাশাপাশি এতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া এবং বিপাশা বসু।

মোহাব্বাতেন

যদি কেউ নিজেকে ঐশ্বরিয়া ও শাহরুখ খানের বড় ভক্ত বলে দাবি করেন, কিন্তু হৃদয়বিদারক প্রেমের গল্পের সিনেমা মোহাব্বাতেন দেখেননি, তবে সেটা হবে সত্যিই এক অপরাধের শামিল। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের আগে ঐশ্বরিয়া এই সংগীতময় রোমান্টিক ড্রামায় তার শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন এবং ছবিতে তিনি তার কন্যা মেঘা শংকর চরিত্রে অভিনয় করেছিলেন।

আদিত্য চোপড়া পরিচালিত এ সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে আরও ছিলেন বেশ কয়েকজন প্রতিভাবান নবাগত অভিনেতা। তারা হলেন উদয় চোপড়া, শমিতা শেঠি, জুগল হংসরাজ, কিম শর্মা, জিমি শেরগিল এবং প্রীতি ঝাঙ্গিয়ানি।

হাম দিল দে চুকে সানাম

‘হাম দিল দে চুকে সানাম’ সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত একটি ক্ল্যাসিক সিনেমা, যা দিনের যে কোনো সময় উপভোগ করা যায়। এটি এক হৃদয়ছোঁয়া রোমান্টিক চলচ্চিত্র, যেখানে তিন প্রেমিক-প্রেমিকার জটিল সম্পর্ককে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়। ছবিটির গল্পে যখন নায়ক জানতে পারেন যে তার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে, তখন তিনি তাদের পুনর্মিলনের জন্য কোনো চেষ্টাই বাদ রাখেন না। যদিও এটি শুনতে সুখী সমাপ্তির মতো মনে হয়, তবে আসল সমাপ্তি দর্শকের চোখে আনন্দের অশ্রু এনে দেয়। এ সিনেমায় ঐশ্বরিয়ার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও অজয় দেবগন।

কুছ না কহো

২০০৩ সালে ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন একসঙ্গে অভিনয় করেছিলেন রোমান্টিক ড্রামা চলচ্চিত্র ‘কুছ না কহো’-তে। সে সময় এই সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এই ছবির মাধ্যমে পরিচালক রোহন সিপ্পির নির্মাতা হিসেবে অভিষেক হয় এবং তিনি এ সিনেমার মাধ্যমে পর্দায় এক অসাধারণ জাদু সৃষ্টি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১০

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১১

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১২

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১৩

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১৪

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৫

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৬

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৭

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৮

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে বাড়তি সুবিধা পেয়েছেন মেসি: পিটার স্মাইকেল

২০
X