তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

মার্চের নেটফ্লিক্স

মার্চের নেটফ্লিক্স

পুরো বিশ্বের বিনোদনপ্রেমীরা এখন অনেকটাই ওটিটি নির্ভর। কারণ ঘরে বসেই তারা প্রতি মাসে এখন দেখতে পাচ্ছেন মনের মতো নতুন সব কনটেন্ট। যেসব কনটেন্ট স্ট্রিমিং হচ্ছে বিশ্বের জায়ান্ট সব প্ল্যাটফর্মে। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে নেটফ্লিক্সে প্রচারিত হবে বেশকিছু ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ। যার মধ্যে উল্লেখযোগ্য তিনটি কনটেন্ট নিচে তুলে ধরা হলো।

দ্য ইলেকট্রিক স্টেট

অ্যাকশন ড্রামা ধাঁচের এই ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন অ্যান্থনি রুসো ও জো রুশো।

যারা রুশো ব্রাদার্স হিসেবে পরিচালিত। সাই-ফাই জনরার এই সিনেমায় দেখানো হবে রোবটদের বিজ্ঞান কল্পকাহিনির একটি গুরুত্ব পূর্ণ অভিযান। নেটফ্লিক্সে এটি প্রচার হবে মার্চের ১৪ তারিখ। এতে অভিনেতা ক্রিস প্যাট ‘কেটস’ চরিত্রে অভিনয় করেছেন আর মিলি বব ব্রাউন ‘মিচেল’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন উডি নরম্যান অ্যান রুশো, গ্রেগ ক্রোমার ও ভিন্স পিজিয়ানি।

ডেন অব থিভস ২: প্যান্টেরা

ফেব্রুয়ারির ১০ তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেয়েছে ডেন অব থিভস ২: প্যান্টেরা সিনেমাটি। এবার এটি নেটফ্লিক্সে ১৯ মার্চ প্রচারিত হবে। ‘ডেন অব থিভস ২: প্যান্টেরা’ হল ‘ডেন অব থিভস’ এর সিক্যুয়েল।

এর গল্প আমেরিকার একদল ক্রিমিনালদের নিয়ে। যারা নিয়মিত ডাকাতির সঙ্গে জড়িত। ক্রাইম থ্রিলার ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিশ্চিয়ান গুডেগাস্ট।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ও’শিয়া জ্যাকসন জুনিয়র, ইভিন আহমেদ, মেডো উইলিয়ামস ও সোয়েন টেমেল।

দ্য আউটরান

ব্রিটিশ সিনেমা ‘দ্য আউটরান’ ২০২৪ সালে বড় পর্দায় মুক্তি পায়। এরপরই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাওয়ার্স রোনান প্রশংসিত হতে থাকেন। ছবিটি পরিচালনা করেছেন নোরা ফিংসচাইডট। এর গল্পে দেখা যায় লন্ডনে জীবনের চরম দুর্দশায় ভোগার পর, রোনান তার সমস্যাগ্রস্ত অতীতের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর সে স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জে ফিরে আসে। যেখানে সে ছোট বেড়ে উঠেছিল। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। এবার এটি ১৮ মার্চ নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X