বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

তাহসান খান ও রোজা আহমেদ। ছবি : সংগৃহীত
তাহসান খান ও রোজা আহমেদ। ছবি : সংগৃহীত

নতুন বছরের প্রথম সপ্তাহেই রোজা আহমেদের সঙ্গে বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হয়েছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের। গত বছরের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান।

ভক্তদের মনে চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান স্পষ্টভাবে জানালেন, তিনি ও তার স্ত্রী রোজা আহমেদ এখন আর একসঙ্গে থাকছেন না।

‘জুলাই থেকেই আমরা আলাদা’ বিবাহবার্ষিকী উদযাপনের খবরকে ভুয়া দাবি করে তাহসান বলেন, ‘বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সেই কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।’ তিনি জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন।

উদযাপন নিয়ে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহবার্ষিকী ও জন্মদিন পালন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তাহসান। তিনি বলেন, ‘আমি কোনো অ্যানিভার্সারি উদ্‌যাপন করিনি। আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।’

‘মানসিক অবস্থা ভালো নেই’ ব্যক্তিগত জীবনের এই টানাপড়েনের প্রভাব পড়েছে তাহসানের মানসিক স্বাস্থ্যেও। নিজের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না। অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।’

বিচ্ছেদ প্রসঙ্গ দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়ে ইঙ্গিত দিয়ে তাহসান বলেন, ‘আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। সেটা অনেক বড় প্রসঙ্গ। এখনই বিস্তারিত বলতে চাই না। সব কিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব।’

উল্লেখ্য, তাহসান খান ও রোজা আহমেদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মাঝে বেশ আগ্রহ ছিল। তবে বছর ঘুরতে না ঘুরতেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X