স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে কেন নেই তাসকিন? জানাল ঢাকা ক্যাপিটালস

তাসকিন আহমেদ। পুরোনো ছবি
তাসকিন আহমেদ। পুরোনো ছবি

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস-এর হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—কী হয়েছে জাতীয় দলের এই পেসারের?

ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিষয়টি পরিষ্কার করেন। তার ভাষ্য অনুযায়ী, তাসকিন বর্তমানে চোটে ভুগছেন এবং আপাতত খেলার মতো অবস্থায় নেই। তবে আশার কথা, চোটটি গুরুতর নয়।

মিঠুন জানান, ফিজিওর পরামর্শে তাসকিন সিলেট ছেড়ে ঢাকায় গেছেন। সেখানে প্রয়োজনীয় স্ক্যান করানো হবে। ফলে নোয়াখালীর বিপক্ষে একাদশে তাকে রাখার প্রশ্নই ওঠেনি।

অধিনায়ক বলেন, “এটা পুরোপুরি ফিজিওর বিষয়। ওর এখন বিশ্রাম দরকার। স্ক্যানের জন্য ঢাকায় গেছে। ও ছিল না বলেই খেলেনি।”

সোমবার ঢাকার আরেকটি ম্যাচ থাকলেও সেখানে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকা পর্ব শুরু হলে ফেরার আশাবাদ রয়েছে। মিঠুনের কথায়, “আনঅফিসিয়ালি যতটুকু জানি, যদি বড় কোনো সমস্যা না থাকে, তাহলে ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে। ওর হাঁটুতে সামান্য সমস্যা হচ্ছে।”

সব মিলিয়ে, আপাতত সতর্কতার পথেই হাঁটছে ঢাকা ক্যাপিটালস। তাসকিনের চোট গুরুতর না হলেও তাকে পুরোপুরি ফিট না করে মাঠে নামাতে চায় না দল ব্যবস্থাপনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১০

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১১

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১২

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৩

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৫

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৬

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৭

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৮

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৯

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

২০
X