কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় একটি বড় গ্যাস বেলুন উদ্ধার হওয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার (১১ জানুয়ারি) বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। কাছাড় জেলার বরখোলা এলাকায় বেলুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘অস্বাভাবিক বড়’ ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। বিষয়টি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিলেজ ডিফেন্স পার্টি—ভিডিপি) জানান। পরে ভিডিপি বিষয়টি পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থ প্রতীম দাসও সেখানে যান। পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থলে বিপুল মানুষ ভিড় করেন।

বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটির গায়ে তিনজন ব্যক্তির ছবি ও বাংলায় কিছু লেখা ছিল।

পুলিশ জানিয়েছে, কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ জড়িত আছে কি না— তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এদিকে জানা গেছে, গতকাল রোববার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তিতে উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরী।

ধারণা করা হচ্ছে, ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে এই বেলুনটি উড়ানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১০

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১১

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১২

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৩

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৫

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৭

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৯

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X