শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর কিউবার ওপর চাপ বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিউবা দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে না এলে দেশটির জন্য ভেনেজুয়েলা থেকে আসা সব তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়া হবে।

রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, কিউবার কাছে আর কোনো তেল বা অর্থ যাবে না। তিনি কিউবাকে ‘খুব দেরি হওয়ার আগেই’ একটি চুক্তি করার আহ্বান জানান।

বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের এই হুমকির জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, কেউ কিউবাকে কী করতে হবে তা নির্দেশ দিতে পারে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই কিউবার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে, আর সাম্প্রতিক সময়ে সেই চাপ আরও বেড়েছে।

চলতি মাসে মার্কিন বিশেষ বাহিনীর এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক হন। ওই অভিযানে মাদুরোর কয়েক ডজন নিরাপত্তাকর্মী নিহত হন, যাদের মধ্যে অনেকেই কিউবার নাগরিক ছিলেন।

ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র নৌ অবরোধের মাধ্যমে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেলখাত নিয়ন্ত্রণ করছে। তার ভাষ্য অনুযায়ী, কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা থেকে পাওয়া তেল ও অর্থের ওপর নির্ভর করে চলেছে এবং এর বিনিময়ে ভেনেজুয়েলার আগের দুই সরকারের জন্য নিরাপত্তা সহায়তা দিয়েছে। তবে এখন থেকে সেই সহায়তা আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X