কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

বিক্ষোভে উত্তাল ইরান। ছবি : সংগৃহীত
বিক্ষোভে উত্তাল ইরান। ছবি : সংগৃহীত

অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার চাপে জর্জরিত ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। একই সঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে।

রোববার (১১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শুধু ইসফাহান প্রদেশেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিটের কমান্ডার জানান, ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন শহরে ‘দাঙ্গা’ দমনের অভিযানে আরও আটজন নিরাপত্তা সদস্য নিহত হন। এদিকে আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা দাবি করেছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১০৯ নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন।

এর পাশাপাশি ইরানের রেড ক্রিসেন্ট জানায়, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার ঘটনায় সংস্থাটির এক সদস্য নিহত হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, ইরানে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। দেশটির কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় বিক্ষোভ দমনে তৎপরতা জোরদার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘দাঙ্গা’ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

রোববার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব’ না করার আহ্বান জানান। সাবেক রেভল্যুশনারি গার্ড কমান্ডার কালিবাফ বলেন, ইরানের ওপর হামলা হলে দখলকৃত ভূখণ্ড (ইসরায়েল) এবং যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি জানান, কালিবাফের এই বক্তব্য অন্তত কথার দিক থেকে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। এ সময় সংসদে কয়েকজন আইনপ্রণেতাকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংস হোক’ স্লোগান দিতেও দেখা যায়।

এদিকে ইরানে দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন ৬০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। সংস্থাটি বলেছে, এই সেন্সরশিপ ইরানিদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সরাসরি হুমকি এবং এটি দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে ঘটছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X