তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ মে ২০২৫, ১১:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

লুক ফাঁসের তাণ্ডব

লুক ফাঁসের তাণ্ডব

কখনো দেখা যাচ্ছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে, তো কখনো পদ্মা নদীর মাঝে, আবার বাইক নিয়ে রাস্তা দিয়ে সাধারণ জনগণের মধ্য দিয়েই হাঁটছেন। এমন কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সম্প্রতি। যেই ভিডিও এবং ছবিতে ওপরের লোকেশনগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে, যা আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাওয়া বিগ বাজেট সিনেমা ‘তাণ্ডব’-এর ফাঁস হওয়া লুক।

যাতে দেখা যায়, শাকিব খান রাজবাড়ী থেকে রাস্তায় রোমান্স করছেন সাবিলার সঙ্গে, যা আবার ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন উৎসুক জনতা। তাই মুক্তির আগেই চরিত্রের এমন লুক ফাঁস হওয়া নিয়ে ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে।

রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটির শুটিং চলছে পুরোদমে। এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে ‘তাণ্ডব’-এর। সেখানে ফাঁস হওয়া লুকে শাকিবকে দেখা যায় ছোট চুলে এবং সাবিলাকে দেখা যায় একদম সাধারণ লুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আরও এক নায়িকার অভিনয় করার কথা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতা জানিয়েছেন, এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন না তিনি। মে মাসের প্রথম সপ্তাহে টিজার প্রকাশ করা হবে। নায়িকার বিষয়ে তখন সবাই জানতে পারবেন বলে জানান তিনি।

গেল ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ‘বরবাদ’-এর রেশ কাটতে না কাটতেই এবার আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১০

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১১

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১২

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৩

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৪

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৫

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৬

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৭

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৮

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

২০
X