তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‘পার্সেল’ নিয়ে আসছেন তানিয়া বৃষ্টি

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটক ও বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই ব্যস্ততা তার। এবার তার অভিনীত আরও একটি নতুন নাটক আসছে প্রকাশ্যে। নাম ‘পার্সেল’। এটি পরিচালনা করছেন নাজমুল রনি আর রচনা করেছেন অনামিকা মণ্ডল। এতে বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। তানিয়া বৃষ্টি বলেন, ‘পার্সেল’ নাটকটির গল্প আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। যে কারণে কাজটি করেছি আগ্রহ নিয়ে। একটি পার্সেলকে কেন্দ্র করেই মূলত নাটকের গল্প এগিয়ে যাবে। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। আমি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করেই পারফেক্ট করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী, এখন এমন একটা সময়, যেখানে আমার নিজেকে নিজেরই প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে। যে কারণে অভিনয়ে চ্যালেঞ্জটা আরও বেশি। আগামীতে আরও ব্যতিক্রম ধরনের গল্পে আমাকে দেখা যাবে।’ নির্মাতা নাজমুল রনি জানান, ‘পার্সেল’ নাটকটি শিগগির একটি টিভি চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। এদিকে, এরই মধ্যে তানিয়া বৃষ্টি মহিন খান, অনন্য ইমনের নির্দেশনায় নিলয় আলমগীর ও মোশাররফ করিমের বিপরীতে নাটকে অভিনয় করেছেন। এই নাটকগুলোও একে একে প্রচারে আসবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১০

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১১

হজে বিমান ভাড়া কমল

১২

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৩

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৪

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৫

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৬

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৭

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৮

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৯

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

২০
X