আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

গ্লোবাল তালিকায় দীপিকা

অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত

গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা ‘দ্য শিফট’ বিশ্বের ৯০ জনেরও বেশি অনন্য নারীর তালিকা প্রকাশ করেছে। অ্যাক্টিভিজম, সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় রয়েছেন আমাল ক্লুনি, মারিস্কা হারগিতে, সেলেনা গোমেজ, বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জোলি, আমান্ডা গোরম্যান, জেসিকা চ্যাস্টেইন, অলিভিয়া রদ্রিগো, লুসি লিউ, মিস্টি কপল্যান্ড, বিলি জিন কিং-এর মতো তারকারা। তাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

দীপিকার এই স্বীকৃতি শুধু তার চলচ্চিত্রজগতের প্রভাবকেই তুলে ধরেনি, বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্যও সম্মান জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি তার ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

এ গর্বের মুহূর্তটি সামাজিকমাধ্যমে শেয়ার করে দীপিকা লিখেছেন—

‘এক এবং অদ্বিতীয়া গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দ্য শিফট’ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা ৯০টি কণ্ঠকে সম্মান জানিয়েছেন। এই সম্মানের জন্য ধন্যবাদ তাদের।’

এদিকে গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের অবদানকে স্মরণ করে প্রকাশিত দ্য শিফট ৯০ প্লাস অন সংখ্যায় দীপিকার একটি উক্তি প্রকাশ করেছে।

এর আগে হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়। যেখানে একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে দীপিকার নাম উল্লেখ করা হয়। তার সঙ্গে তালিকায় আরও আছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, টিমোথি চালামেট, স্ট্যানলিসহ আরও অনেকের নাম।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X